গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

পুলিশের তাড়া খেয়ে গাড়ির ধাক্কায় সিলিন্ডার বিস্ফোরণে চালক নিহত

চট্টগ্রামের চন্দনাইশে চলন্ত সিএনজিচালিত অটোরিকশাকে চেক পোস্টে দায়িত্বরত পুলিশ থামানোর সিগন্যাল দিলে গাড়ি ঘোরানোর সময় ডাম্পার গাড়ির সাথে ধাক্কা লেগে সিলিন্ডার বিস্ফোরণের পর আগুনে দগ্ধ হয়ে চালক মারা যায়। 

সোমবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া মাজার পয়েন্ট ব্রীজের দক্ষিণ পার্শ্বে কলঘর এলাকায় এ দুুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ক্ষুব্ধ জনতা ও বিক্ষিপ্ত চালকরা মহাসড়কে গাছের টুকরো পেলে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ করে আধা-ঘণ্টা মহাসড়ক অবরোধ করেন। চন্দনাইশ থানা পুলিশও ঘটনাস্থলে এসে বিক্ষিপ্ত জনতাকে বুঝিয়ে সরিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক করেন। জনতার দাওয়া খেয়ে অভিযুক্ত ট্রাফিক পুলিশ একজনকে প্রাইভেট গাড়ি করে পালিয়ে যেতে দেখেন বলে জানান স্থানীয়রা।



জানা যায়, নিহত চালক সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা ইসামতি আলী নগরের মৃত মফিজুর রহমানের ছেলে মোঃ সবুর (২৮)। সে ভাড়া নিয়ে গাছবাড়িয়া থেকে সাতকানিয়া যাওয়ার পথে কলঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাকে থামানোর জন্য পুলিশ সিগন্যাল দিলে সে গাড়ি ঘুরিয়ে জরিমানা থেকে বাঁচতে পালানোর সময় চট্টমেট্টো-শ ১১-৩৪৪১ সিরিয়ালের ডাম্পার ট্রাকের সাথে ধাক্কা লাগার সাথে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। তাৎক্ষণিক ড্রাইভার সিটে বসা নিহত ড্রাইভার সবুরসহ গাড়িটি পুড়ে গিয়ে কয়লা হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নেভায়।

এই ব্যাপারে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোঃ এরফানের নিকট জানতে চাইলে বলেন, খবরটি তার শুনেছেন। ঘটনাস্থলে জেলা পুলিশের দোহাজারী ট্রাফিক পুলিশ বক্সের সার্জেন্ট সবুজের নেতৃত্বে দুপুর ১টা থেকে চেক পোস্ট করছিলেন। কিন্তু এই খবর পেয়ে ঘটনাস্থলে তার ফোর্স জনজটের কারণে যেতে পারে নাই।

দোহাজারী পুলিশ বক্সের ট্রাফিক সার্জেন্ট গোলাম হোসেন সবুজ জানান, দেড়/দু’ঘন্টা আগে ঘটনাস্থল থেকে ২ কিলোমিটার দূরে তারা চেক পোস্ট করেছেন। ওই সময় ঘটনাস্থলে তার টিম ছিল না।

চন্দনাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) যুযুৎস যশ চাকমা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষিপ্ত জনাতাকে বুঝিয়ে তাদের দিয়ে গাছের টুকরোগুলো মহাসড়ক থেকে সরিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক করেন। এই ব্যাপারে মামলার প্রস্তুতি চলমান আছে বলে জানান।  


Tag
আরও খবর