তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

নিজ দেশে মৃত্যুর হুমকি পেলেন ডি মারিয়া

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-03-2024 06:06:53 am

আর্জেন্টিনার ফুটবল সাফল্যের অন্যতম বড় কাণ্ডারি আনহেল ডি মারিয়া। রোজারিও শহর থেকে উঠে আসা এই তারকা কোপা আমেরিকার ফাইনালে করেছিলেন জয়সূচক গোল। এরপর ফিনালিসিমা এবং বিশ্বকাপের ফাইনালেও গোল ছিল তার। ক্যারিয়ারের সায়াহ্নে চলে এসেছেন প্রতিভাবান এই উইঙ্গার। জানিয়েছেন, এবারের কোপা আমেরিকার পরেই জার্সিটা তুলে রাখতে চান তিনি।


কিন্তু পুরো আর্জেন্টিনায় ব্যাপক জনপ্রিয় এই ফুটবলারই কি না এবার নিজের দেশে পেলেন মৃত্যুর হুমকি। রোজারিওতে নিজ বাসায় তার পরিবারের উদ্দেশে হত্যার হুমকি সম্বলিত বার্তা দিয়ে গিয়েছে শহরের দুর্ধর্ষ মাদক চোরাকারবারিরা। সম্প্রতি নিজের শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে এসে ক্যারিয়ার শেষের কথা বলেছিলেন ডি মারিয়া। এরপরেই পেতে হলো মৃত্যুর হুমকি।


রোজারিও শহরের এক বিশেষ নিরাপত্তাবেষ্টিত আবাসিক এলাকায় বসবাস করেন ডি মারিয়ার পরিবার। দেশে ফিরলে ডি মারিয়া নিজেও সেখানেই থাকেন। সেই এলাকাতেই সোমবার ভোরে হুমকি–সংবলিত কাগজ ছুড়ে ফেলে যায় অজ্ঞাত একটি দল। একটি ধূসর গাড়ি থেকে ছুড়ে ফেলা সেই কাগজে দি মারিয়ার পরিবারের উদ্দেশে লেখা ছিল, আর্জেন্টাইন তারকা যদি শহরে ফেরেন, তাহলে প্রাদেশিক গভর্নরও এই ফুটবলারের পরিবারকে নিরাপত্তা দিতে পারবেন না।


ব্রিটিশ পত্রিকা দ্য সান জানায়, ফুনেস হিলস মিরাফ্লোরেস কন্ডোমিনিয়াম নামের একটি আবাসিক এলাকায় কড়া নিরাপত্তার মাঝেই থাকেন আনহেল ডি মারিয়ার পরিবার। স্থানীয় সময় রোববার দিবাগত রাত আড়াইটায় ধূসর গাড়ি থেকে একটি কাগজ তার বাসার সামনে রেখে যাওয়া হয়। এতে লেখা ছিল, ‘তোমাদের ছেলে আনহেলকে বলো রোজারিওতে না ফিরতে। সে যদি ফেরে, পরিবারের যেকোনো একজন সদস্যকে আমরা খুন করে তার জীবন ধ্বংস করে দিবো। এমনকি পুয়ারোও তোমাদের বাঁচাতে পারবে না। আমরা শুধু কাগুজে বার্তাই ফেলে যাই না, আমরা বুলেট আর লাশও ফেলে যাই।’


হুমকিতে পুয়ারো নামের মাধ্যমে প্রাদেশিক গভর্নর ম্যাক্সিমিলিয়ানো পুয়ারোর দিকেই ইঙ্গিত করেছে হুমকিদাতারা। এর আগে লিওনেল মেসিকেও এমন হুমকি দেয়া হয়েছিল। সেখানেও শহরের মেয়রকে মাদক কারবারে জড়িত বলে উল্লেখ করা হয়েছিল।


আর্জেন্টিনা ইতিহাসের অন্যতম সেরা দুই ফুটবলার লিওনেল মেসি এবং আনহেল ডি মারিয়ার এই শহর সামাজিক অবক্ষয় এবং মাদক চোরাকারবারির জন্য বিশেষভাবে পরিচিতি পেয়েছে। সান্তা ফে প্রদেশের এই শহরে প্রতি ১০ লাখ মানুষের মাঝে ২২টি হত্যার ঘটনা লিপিবদ্ধ করা হয়। যা অন্যান্য আর্জেন্টাইন শহরের তুলনায় ৪ দশমিক ২ শতাংশ বেশি।


এর আগে গতবছর লিওনেল মেসিকেও এমন হুমকি দিয়ে রেখেছিল রোজারিওর মাদক চোরাকারবারে জড়িত একটি গোষ্ঠী। মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকাজ্জুদের পারিবারিক দোকানে রেখে আসা হয় এই হুমকিসম্বলিত কাগজ।

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৯ দিন ৪ ঘন্টা ৩৭ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৩২ দিন ১১ ঘন্টা ৪৩ মিনিট আগে