শহীদ জিয়ার কর্মময় জীবন অনুপ্রেরণার উৎস : এমপি বাবু লাখাইয়ে প্রেসক্লাব এর ঈদপুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রায়পুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক আব্দুল আহাদ, প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা লাখাইয়ে মসজিদে সিজদাহ্ রত অবস্থায় এক মুসল্লীর মৃত্যু। ২ নং সুন্দরবন ইউনিয়নে খাল খনন সংস্কার পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আদমদীঘিতে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৭মামলা, জরিমানা ১৬ হাজার টাকা ঈদ উপলক্ষে ঝিনাইগাতীতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীর কর্মসূচি উপেক্ষা! অশ্লীল নৃত্য-গানের অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে লালপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন না করায় বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জমকালো ভাবে সেবার আলো ফাউন্ডেশন’-এর ৩য় বর্ষপূর্তি এবং স্মরণিকা মোড়ক উন্মোচন সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ‎সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা: প্রজনন সুরক্ষায় কড়াকড়ি, সংকটে কর্মহীন বনজীবীরা ‎ ৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের উলিপুরে প্রশাসনের উদ্যোগে বর্জ্য অপসারণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত উলিপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু রায়পুরে এনসিপি নেতাকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, থানায় আটক আনোয়ার হোসেন ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা সড়কে আটকে তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা

কয়রায় ২৬ মার্চ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত

আবুবকর সিদ্দিক, খুলনা জেলা প্রতিনিধি:


কয়রা উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ মার্চ  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  ইং ২৬-০৩-২০২৪  তারিখে  ৯: ৩০ ঘটিকায় কয়রা উপজেলা পরিষদ চত্বরে  অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। 

 

উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জনাব বি. এম. তারিক- উজ- জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ১০৪, খুলনা-৬ (কয়রা- পাইকগাছা) জনাব মোঃ রশীদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু কমলেশ কুমার সানা,সাবেক কমান্ডার কয়রা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ বীর মুক্তিযোদ্ধা এ্যাড: কেরামত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান জনাব নাছিমা আলম, কয়রা থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ মিজানুর রহমান, কয়রা উপজেলা আওয়ামী লীগ সভাপতি জনাব জি এম মোহসিন রেজা, সাধারণ সম্পাদক বাবু নিশিত রঞ্জন মিস্ত্রী প্রমুখ।


প্রধান অতিথি তাহার বক্তব্যে বলেন আজ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২৬শে মার্চ। দীর্ঘ নয় মাস যুদ্ধের পরে যে বিজয় এসেছিল ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর, তার শুরুটা হয়েছিল এই দিনেই। একটি জাতির স্বাধীনভাবে নিঃশ্বাস নেওয়ার গোড়াপত্তন হয়েছিল এই দিনে। তাই প্রতি বছর মার্চ মাসের ২৬ তারিখ আমাদের জন্য স্মরণীয় দিন।

Tag
আরও খবর