‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ

স্মার্ট বাংলাদেশ নিশ্চিত করতে হলে দক্ষ ও সুষ্ঠু ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে : ভূমিমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-03-2024 10:33:28 pm

ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে টেকসই জনবান্ধব ভূমি সেবা বাস্তবায়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করার জন্য ভূমি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি গতকাল মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আয়োজিত ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব ও উন্নয়ন ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ভূমি সচিব মো. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান এ কে এম শামিমুল হক, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুস সবুর মন্ডল, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদ।

ভূমিমন্ত্রী বলেন, আমাদের স্বাধীনতার পর বঙ্গবন্ধু দেশ ও জাতি গঠনে ভূমির সুষ্ঠু ও টেকসই ব্যবহার এবং ভূমির ওপর মানুষের ন্যায্য অধিকারের ওপর গুরুত্ব দিয়েছিলেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি ভূমি বিষয়ক বিভিন্ন যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেন।

তিনি বলেন, তাঁর (বঙ্গবন্ধু) সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই ধারাবাহিকতায় ভূমি ব্যবস্থাপনার সংস্কার কার্যক্রম গুরুত্বের সাথে গ্রহণ করেন এবং একে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন ও বদ্বীপ পরিকল্পনার অন্যতম অংশ হিসেবে গ্রহণ করেন।

নারায়ন চন্দ্র চন্দ ভূমি কর্মকর্তাদের উদ্দেশে আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে বীর মুক্তিযোদ্ধারা দেশ ও জনগণের জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। 

 তিনি বলেন, একইভাবে, এই স্বাধীন বাংলাদেশে, প্রধানমন্ত্রীর আহ্বানে গণপ্রতিনিধি হিসেবে আমাদের এবং গণকর্মচারী হিসেবে আপনাদের স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের জন্য এবং দেশ ও জনগণের অর্থনৈতিক ভাগ্য পরিবর্তনে একনিষ্ঠভাবে কাজ করে যেতে হবে।

তিনি আরো বলেন, ভূমি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের প্রতিটি নাগরিকের স্বার্থের সঙ্গে জড়িত। দক্ষ ও সুষ্ঠু ভূমি ব্যবস্থাপনার অভাব জাতীয় উন্নয়নের অন্তরায়। এজন্য স্মার্ট বাংলাদেশ নিশ্চিত করতে হলে দক্ষ ও সুষ্ঠু ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

আরও খবর





6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

৩২ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট আগে