গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

নীলিমা আক্তার নীলা বান্দরবান জেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি নির্বাচিত

বান্দরবান জেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি নির্বাচিত হয়েছে নীলিমা আক্তার নীলা। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ মহিলা শ্রমিক লীগের সভাপতি সুরাইয়া আক্তার তিন বছরের জন্য মহিলা শ্রমিক লীগ বান্দরবান জেলা শাখা কমিটি অনুমোদন দিয়েছে। উক্ত কমিটিতে সভাপতি নির্বাচিত করা হয়েছে নীলিমা আক্তার নীলা এবং সাধারণ সম্পাদক পদে সানুচিং মার্মা। মানবাধিকার নেত্রী, বিশিষ্ট কবি ও গীতিকার নীলিমা আক্তার নীলা সফলতার সাথে প্রতিটি কাজেই কৃতিত্বের স্বাক্ষর রাখায় এ অর্জন বলে জানিয়েছেন। মানবিক কাজ করে মানুষের ভালোবাসা, সম্মান, খ্যাতি মাধ্যমে রাজনৈতিক কর্মসূচীতে সক্রিয় অংশগ্রহণ তার নেতৃত্বের গুণাবলীর অংশ। ছোট বেলা থেকে মানুষের জন্য লড়াই করা, মানুষের পাশে দাঁড়ানো, নিজের খাবার অন্যের মুখে তুলে দেয়া এক বিরল ইতিহাস রয়েছে তার। নীলিমা আক্তার নীলা মানবিক কাজ করতে গিয়ে শত শত মানুষের সংসার জোড়া লাগানো, মানুষের চোখের পানি খুব সহজে মুছে দেয়া কিংবা মৃত্যুর ঝুকি নিয়ে অন্যকে বাঁচানোর গল্প হয়তো কোনদিন মানুষ ভুলে যাবে না। যোগ্য নেতৃত্বের হাত ধরে ছুটে চলা নীলিমা আক্তার নীলাকে বান্দরবান জেলা শাখার মহিলা শ্রমিক লীগের সভাপতি হিসেবে পেয়ে, মানুষ হয়তো আরো বেশি গর্ববোধ করবে। তিনি জানান, ছোট বেলায় বাবার বুকে মাথা রেখে বঙ্গবন্ধুর গল্প শুনতে শুনতে মনে হতো, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ একদিন পৃথিবীর বুকে ঝলমল করবে, বঙ্গকন্যা শেখ হাসিনায় পারবে সোনার বাংলাদেশকে পৃথিবীর বুকে আলোর সিংহাসনে দাঁড় করাতে। কেননা এই বাংলার জন্য তিনি তার পুরো পরিবারকে হারিয়েছেন, সব কিছু হারিয়ে তিনি শুধু এই দেশটাকেই পেয়েছেন। এমন মর্মান্তিক কষ্টের ইতিহাস পৃথিবীতে আর নেই। নীলিমা আক্তার নীলা সেই ছোট্ট বেলা থেকেই বঙ্গবন্ধু এবং তার কন্যা শেখ হাসিনার জন্য অজস্র সম্মান আর ভালোবাসা হৃদয়ের মাঝে স্থাপন করেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নে বাংলাদেশ আজ পৃথিবীর বুকে মাথা উচু করে দাঁড়িয়ে আছে। এমন একজন দেশ নেত্রী, সাহসী নেত্রীর পাশে থাকতে পারলে জীবনের শ্রেষ্ঠ স্বপ্নটা ও পূরণ হবে, মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য কিছু করার আরেকটি সুযোগ হবে। নীলিমা আক্তার নীলা অশেষ কৃতজ্ঞতা জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কেন্দ্রীয় মহিলা শ্রমিক লীগের সভাপতি সুরাইয়া আক্তার, শামীমা আক্তার জলি, বীর বাহাদুর উশৈচিং এমপি সহ নেতবৃন্দদের।


Tag
আরও খবর