তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা

শহরের সুপার মার্কেট এলাকায় আগুনঃ কেউ জানেনা সূত্রপাত কিভাবে

কক্সবাজার শহরের বড়বাজার রোড়ের সুপার মার্কেট এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (২৭ মার্চ) রাত আনুমানিক ১১ টার কিছু সময় পর সুপার মার্কেটের বিপরীতে নুর মোহাম্মদ কমপ্লেক্সের তৃতীয় তলায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের ২শ গজের মধ্যে হওয়াতে তারা আগুন নিয়ন্ত্রন করতে সক্ষম হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। পেশকার পাড়ার স্থানীয় বাসিন্দা মোঃ ইমরান বলেন,” প্রতিদিনের মতো তারাবি পড়ে এখানে বসছি, হঠাৎ চিৎকার শোনে দেখি কারেন্ট চলে গেছে ধোঁয়া উড়ছে, পরে দেখি আগুন। কিভাবে লেগেছে দোকানিদের থেকে জিজ্ঞেস করলে জানা যাবে”।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মদিনা ক্রোকারিজের স্বত্বাধিকারী আবু তাহের বলেন, ” দশ মিনিট আগে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি চলে যাচ্ছিলাম হঠাৎ পাশের দোকানের লোকজন আগুন দেখতে পায়, আমাকে অবগত করলে এসে তালা ভেঙে দেখি বিদ্যুতের লাইন একদিকে আগুন অন্যদিকে। রাতে লোকজনও থাকে না তাই বুঝতে পারছি না কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে”।

ঘটনাস্থলে উপস্থিত থাকা স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম মুকুল জানান, ” খবর পেয়ে ছুটে এসে দেখি ক্রোকারিজের দোকানে আগুন তবে বিদ্যুতের শর্ট সার্কিট কিংবা বিড়ি সিগারেট অথবা কয়েল থেকেও আগুন ধরার সম্ভবনা নেই। তবে কিভাবে আগুনের সূত্রপাত সেটি জানার চেষ্টা করছি” ।

অগ্নিকান্ডের ১৫ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন কক্সবাজার ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এই ব্যাপারে তাদের আনুষ্টানিক বক্তব্য না পেলেও তারা অগ্নিকান্ডের সূত্রপাত খোঁজার চেষ্টা করছেন বলে জানা গেছে।

Tag
আরও খবর