তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার* দৌলতদিয়া যৌনপল্লীতে আতঙ্ক : ১২ দিনে দুই যৌনকর্মীকে হত্যা সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারান সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকের উদ্যোগে সংস্কারে ফিরছে সেনবাগ-সোনাইমুড়ী সড়ক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ লাখাইয়ে বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তার বেহাল দশা, শিক্ষার্থী ও পথচারীদের চরম ভোগান্তি। ইসলামি আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলা শাখার কমিটি গঠন বেগমগঞ্জে হত্যা সহ একাধিক মামলার আসামীকে ১০ দিনের রিমান্ডের জন্য আদালতে সোপর্দ উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পীরগাছায় নিরাপদ গোশত উৎপাদনে ব্যবসায়ীদের সচেতন করল প্রাণিসম্পদ দপ্তর বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতের দ্বারস্থ, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব মনোয়ারার আকুতি পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শন করলেন জেলা প্রশাসক যশোরে কেমিক্যাল ও ভুট্টার গুঁড়া দিয়ে বানানো হচ্ছিল সয়াবিন বড়ি, জরিমানা ১ লাখ

জয়পুরহাটে দোল পূর্ণিমা উপলক্ষে জমে উঠেছে ৫১৬ বছরের পুরনো ঐতিহ্যবাহী ঘোড়ার মেলা

দোল পূর্ণিমা উপলক্ষে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুরে প্রতি বছরের ন্যয় এবারও
উৎসব মুখর পরিবেশে জমে উঠেছে ঐতিহ্যবাহী ঘোড়ার মেলা। 

সারা দেশের ঘোড়া বেচা-কেনার একমাত্র মেলা হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘোড়া ক্রেতা বিক্রেতারা আসেন এখানে। মাসব্যাপী মেলা চললেও পশু ক্রয় বিক্রয় হয় ১০ দিন। এবারের মেলার মূল আকর্ষণ বাহাদুর নামে তাজি জাতের একটি ভারতীয় ঘোড়া। এর দাম হাঁকা হয়েছে ৯ লাখ টাকা।

৫১৬ বছরের ঐতিহ্যবাহী পুরনো এ মেলা শুরু থেকেই ঘোড়ার জন্য প্রসিদ্ধ। এ বছরের মেলায় পঙ্খিরাজ, বাহাদুর, বিজলি, কিরণমালা, বাংলার রানী, সুইটি, ভারতীয় তাজিসহ নানা নাম ও বর্ণের বাহারি ঘোড়া নিয়ে এসেছে ব্যবসায়ীরা। ঘোড়ার দৌঁড় প্রতিযোগীতা দেখার জন্য ভীড় জমে উঠে দর্শনার্থীদের। ঘোড়া ছাড়াও মহিষ, গরু, ভেড়া ও ছাগল বেচাকেনা হয় এই মেলায়। এরই মধ্যে কেনা-বেচাও জমে উঠেছে।

এক সময় নেপাল, ভুটান, ভারত, পাকিস্তানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে উন্নত জাতের ঘোড়া আসত। বর্তমানেও সেসব দেশের বিভিন্ন অঞ্চলের ঘোড়সওয়ার ও ঘোড়ার মালিকরা ঘুরতে আসেন। 

মেলা কমিটির সভাপতি ও ০৩ নং গোপীনাথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান জানান এটি ঐতিহ্যবাহী ও প্রাচীনতম মেলা হওয়ায় কোন অপ্রিতীকর ঘটনা যেন না ঘটে তারজন্য সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এতো পুরনো এবং ঐতিহ্যবাহী বৃহৎ মেলা উত্তরবঙ্গের কোথাও নেই। তাই মেলার আনন্দ উভোগ করতে আশেপাশের প্রতিটি গ্রামের বাড়িতে বাড়িতে আসেন মেয়ে-জামাইসহ আত্মীয় স্বজনরা। মেলার পুরো মাসজুরে এখানকার প্রতিটি বাড়িতে বিরাজ করে উৎসবের আমেজ।
আরও খবর