মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

লক্ষ্মীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, মহিলাদের গায়ে হাত তুললেন ইউপি চেয়ারম্যান

ছবি: তারেক মাহমুদ

বকেয়া বেতন ও বোনাসের দাবিতে লক্ষ্মীপুরের রায়পুর বেঙ্গল স্যু ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। শনিবার সকাল ৮টা থেকে দুপুরে বরোটায় পর্যন্ত রাখালিয়া বাজার এলাকায় রায়পুর-ঢাকা অঞ্চলিক মহাসড়কে অবস্থান নেয়। পরে তিনঘন্টা সড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। এতে করে সড়কের দু-পাশে দীর্ঘ যানজট সৃৃষ্টি হয়। এক পর্যায়ে সড়ক থেকে পুলিশ লাটিচার্জ করে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে। পুলিশের লাঠি চার্জের পাশাপাশি মহিলা কর্মীদের গলা টিপে ধরা সহ গাঁয়ে হাত তুললেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ইউসুফ জালাল কিসমত। 


আন্দোলনকারী শ্রমিকরা জানান, কারখানার মালিক পক্ষ শনিবার সকালে শ্রমিকদের ৩ মাসের বেতন, ২ মাসের ওভারটাইম ও ঈদ বোনাস দেওয়ার কথা ছিল। কিন্তু কারখানা মালিকপক্ষ তা না দেওয়ায় কর্মবিরতি দিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করতে বাধ্য হন তারা। সকাল ৮টা থেকে ১২ টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা। এছাড়া চুক্তি অনুুযায়ী মালিকপক্ষ শ্রমিকদের কোনো সুযোগ-সুবিধা দিচ্ছে না বলে অভিযোগ করেন তারা। এ খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান খান ও রায়পুর থানার ওসি ইয়াছিন মজুমদার ঘটনাস্থলে এসে মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শ্রমিকরা।


 এদিকে শ্রমিকদের অভিযোগের বিষয়ে মালিক পক্ষের কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হয়নি ।


গায়ে হাত তোলার বিষয়ে ইউপি চেয়ারম্যান কিসমত জানান, আমি পুকিশের সাথে  তাদেরকে সরিয়ে দিতে গিয়েছি। আমি তাদের গায়ে হাত তুলিনি। 


সড়ক অবরোধের পর শ্রমিকদের সরিয়ে দেয় বলে জাননা  রায়পুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ সাদি। 

আরও খবর