সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

ঝিনাইগাতীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (টিডব্লিউএ), বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস), মরিয়মনগর ওয়াইএমসিএ, আশা গৃহ পশ্চিম গজারীকুড়া, গিলাগাছা গাংচিল ওয়ার্ড কমিটি ও সিবিএএনসি’র যৌথ উদ্যোগে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন করা হয়েছে। জাতিসংঘ ঘোষিত “ঐতিহ্যগত বিদ্যা সংরক্ষণ ও বিকাশে আদিবাসী নারী সমাজের ভূমিকা” এই মূলসুরকে সামনে রেখে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন করা হয়। ৯ আগস্ট মঙ্গলবার সকাল ১০টায় এক বর্ণাঢ্য র‌্যালী শেষে মরিয়মনগর কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঝিনাইগাতী ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (টিডব্লিউএ) এর সভাপতি মি. নবেশ খকশীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, টিডব্লিউএ’র জেনারেল সেক্রেটারী মি. অসীম ম্রং, মরিয়মনগর ওয়াইএমসিএ’র সেক্রেটারী মি. হেমার্শন চিরান, গিলাগাছা গাংচিল ওয়ার্ড কমিটি সভাপতি মিসেস জসিন্ত দফো, আদিবাসী নেত্রী মিসেস বাগাতী হাদিমা, বাগাছাস ঝিনাইগাতী উপজেলা শাখার সহ সভাপতি সৌহার্দ্য চিরান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কাশেমসহ আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যগণ ও সাংবাদিকবৃন্দ। বক্তারা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, ভূমি অধিকার, আদিবাসীদের মাতৃভাষা চর্চা ও সংরক্ষেণে সমতলের আদিবাসদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, অনগ্রসর, নির্যাতিত ও সুযোগ বঞ্চিত আদিবাসী জনগোষ্ঠির সার্বিক উন্নয়নের জন্য সরকারের নিকট জোর দাবি জানান। আদিবাসী নেতৃবৃন্দরা আরো জানান, আদিবাসীদের দাবী-দাওয়া বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারক লিপি প্রদান করবেন। আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপনে প্রায় দুই শতাধিক গারো, কোচ, বানাই, বর্মণ, হাজং আদিবাসী অংশগ্রহণ করে। র‌্যালী ও আলোচনা সভা শেষে মরিয়মনগর কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) এর উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও সংলাপ সংগঠন (শিশু শিক্ষা কেন্দ্রের) আয়োজনে আন্তজাতিক আদিবাসী দিবস উদযাপন করা হয়।

Tag
আরও খবর