‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ

সরকারিভাবে ইন্টার্নশিপ চালুর উদ্যোগ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-04-2024 02:33:33 am

নীতিমালা জারির পর বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সর্ব প্রথম ইন্টার্নশিপ চালু করছে। ইন্টার্নশিপে আগ্রহী হাজারের অধিক প্রার্থীর আবেদন থেকে বাছাই করা ১০ জনকে কাজের সুযোগ দেওয়া হচ্ছে।


সোমবার (১ এপ্রিল) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে ইন্টার্নশিপ কার্যক্রমের উদ্বোধন করা হবে।এ সময় নতুন মনোনয়নপ্রাপ্ত ইন্টার্নদের আনুষ্ঠানিকভাবে বরণ করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রশাসন মন্ত্রী মো. ফরহাদ হোসেন। বিশেষ অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ইন্টার্নদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে জনসেবাকে পরিণত হওয়ার আহ্বান জানানো হবে। পাশাপাশি বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের মধ্যমে দেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত করার জন্য এসব নবীন ইন্টার্ন যারা সামনের দিনগুলোতে দেশ পরিচালনায় আসবেন তাদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হবে। দেশের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীদের ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে যুগোপযোগী ও অভিজ্ঞ মানবসম্পদ সৃষ্টি, পাঠ্যপুস্তকের জ্ঞানের সঙ্গে কর্মক্ষেত্রের অভিজ্ঞতার সমন্বয় ঘটানোর সুযোগ রেখে গতবছরের ২২ অক্টোবর ইন্টার্নশিপ নীতিমালা-২০২৩ এর গেজেট প্রকাশ করে সরকার।


নীতিমালা অনুযায়ী, ইন্টার্ন প্রতিমাসে সরকার কর্তৃক নির্ধারিত পরিমাণ ভাতা প্রাপ্য হবে। ভাতা ছাড়া ইন্টার্ন অন্য কোনো ভাতা বা সুবিধা প্রাপ্য হবে না। ভাতা প্রাপ্তির প্রাক্কালে প্রতিমাসে ইন্টার্নকে তার সন্তোষজনক কর্মকালের বিষয়ে সুপারভাইজারের কাছ থেকে প্রত্যয়ন সংগ্রহ করতে হবে।


ইন্টার্নশিপ চলাকালীন ইন্টার্ন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছ থেকে কর্মে নিযুক্ত রয়েছে, মর্মে কোনোরূপ প্রত্যয়ন প্রাপ্য হবে না, সফলভাবে ইন্টার্নশিপ সম্পন্ন করার পর ইন্টার্নশিপ প্রদানকারী প্রতিষ্ঠান থেকে সনদপত্র প্রাপ্য হবে।


ইন্টার্নশিপ সম্পন্ন করা কোনোভাবেই কোনো প্রতিষ্ঠানে স্থায়ী, অস্থায়ী বা অন্য কোনো চাকরির ক্ষেত্রে প্রাধিকার বা অগ্রাধিকার হিসাবে গণ্য হবে না।

আরও খবর