জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ

চট্টগ্রামে এ্যাবের ইফতার মাহফিল ও প্রকৌশলী সমাবেশে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল - সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে

চট্টগ্রামে এ্যাবের ইফতার মাহফিল ও প্রকৌশলী সমাবেশে বক্তব্য রাখছেন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।





এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স (এ্যাব)'র কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেছেন, আজকে আমরা মুসলমান হিসেবে ইফতার মাহফিল করতেছি। কিন্তু আগামী দিনে আমরা ইফতার মাহফিল করতে পারব কিনা সন্দেহ আছে। কারণ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ইফতার আয়োজকরা আওয়ামী লীগের হামলার শিকার হয়েছেন। এটা মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ। আওয়ামী লীগ কখনো তাদের স্বার্থে ইসলামকে ব্যবহার করে, আবার কখনো ছুড়ে ফেলে দেয়। দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগণ তাদের সংস্কৃতি ও মূল্যবোধ হারাতে যাচ্ছে, কারণ তারা ইতোমধ্যেই তাদের ভোটাধিকার হারিয়েছে। ক্ষমতা ধরে রাখার জন্য প্রশাসন ও বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করে রেখেছে সরকার। প্রতিটি ক্ষেত্রে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

 ২ এপ্রিল ( মঙ্গলবার)   বিকালে নগরীর জিইসি মোড়স্থ ইফকো জামান হোটেলে পবিত্র মাহে রমজান উপলক্ষে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স (এ্যাব) চট্টগ্রামের উদ্যোগে প্রকৌশলী সমাবেশ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি  এসব কথা বলেন।

এ্যাব চট্টগ্রামের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সেলিম মোহাম্মদ জানে আলমের সভাপতিত্বে ও ইঞ্জি. প্রিয়ম চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এ্যাব কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলমগীর হাছিন আহমেদ, সম্মিলিত পেশাজীবি পরিষদের আহবায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি, সদস্য সচিব ডা. খুরশিদ জামিল চৌধুরী, চট্টগ্রাম জেলা ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিক।

ইঞ্জিনিয়ার বকুল বলেন, সংবিধানের কাজ হচ্ছে মানুষের অধিকার নিশ্চিত করা ও জীবনের নিরাপত্তা দেওয়া। আজকে সরকার সংবিধানের সব কিছু লঙ্ঘন করেছে। মানুষের ভোটের অধিকার সহ সব তারা কেড়ে নিয়েছে। সংবিধান যা যা সুরক্ষা দিয়েছে, সবকিছু তারা লঙ্ঘন করেছে। কিন্তু ভোট চুরির বেলায় সংবিধানের দোহাই দিয়ে ভোট ছাড়া ক্ষমতায় থাকছে। 

বিশেষ অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আলমগীর হাছিন আহমেদ বলেন, গণতন্ত্র আজ নির্বাসিত। মানবাধিকার ভূলুণ্ঠিত। মানুষের জীবনের নিরাপত্তা নেই। এই সরকার গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। জনগণের ভোটাধিকার হরণ করে নিয়েছে। এখন ইফতার মাহফিলে বাধা দিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআন তেলোয়াত বন্ধ করে দিয়েছে। বুয়েটে আবরার হত্যাকান্ডের পর ছাত্র রাজনীতি বন্ধ ছিল। কিন্তু এখন আদালতের রায়ের মাধ্যমে ছাত্র রাজনীতি চালু করার ঘোষণা দিয়েছে। অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রের প্রতিটি জায়গায় দুষ্ট চক্র তৈরি করেছে। 

এতে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইঞ্জি বেলায়েত হোসেন, এ্যাব কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ইঞ্জি. তানভিরুল হাসান তমাল, যুগ্ম মহাসচিব ইঞ্জি. আসাদুজ্জামান চুন্নু, ইঞ্জি মাহবুব আলম, ইঞ্জি আতিকুজ্জামান বিল্লাহ, চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক ইঞ্জি আমিনুর রহমান সুমন প্রমূখ। 

উপস্থিত ছিলেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ,  উত্তর জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান, কাজী সালাউদ্দিন, সদস্য অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, মন্জুর উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় ড্যাবের সহ সাংগঠনিক সম্পাদক ডা. এস এম সরোয়ার আলম। 



আরও খবর