জয়পুরহাটে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ দিনাজপুরে পায়ের রগ কেটে স্বামীকে হত্যা সাবেক স্ত্রী পুলিশ হেফাজতে পরিবেশ রক্ষায় সোচ্চার সাতক্ষীরাবাসী সাতক্ষীরায় শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল জব্দ সাতক্ষীরায় শিক্ষক-শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ ভুয়া ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা, স্বস্তি এলাকাবাসীর মধুপুরে গারো আদিবাসী শিক্ষার্থীদের মাঝে এআই ও সাইবার সিকিউরিটি সচেতনতামূলক প্রশিক্ষণের উদ্বোধন ক্ষেতলালে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার - ৫ জাতীয় দৈনিক নতুন আশা পত্রিকার সম্পাদক ও প্রকাশক হলেন কচুয়ার সন্তান সাংবাদিক মোঃ আকাশ মিয়াজী বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড স্কুল ফিডিংয়ে তেতো ডিম, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক নতুন মামলায় কারামুক্তি আটকে গেল সেঁজুতির ক্ষেতলালে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ষাটোর্ধ বৃদ্ধ গ্রেফতার জনবান্ধব বাজেট পেশ করায় শার্শার বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল লাখাইয়ে সাংবাদিক প্রোটন দাশগুপ্ত এর ২৭তম প্রয়ানদিবসে স্মরণ সভা। বারইয়ারহাটে উমরাহ প্রশিক্ষণ কর্মশালা এবি ব্যাংকের শ্রীমঙ্গলে কৃষিঋণ বিতরণ কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি করায় এক ব্যক্তির ১ বছরের কারাদণ্ড আশাশুনিতে আমদানীকৃত ভারতীয় অবৈধ বাগদার ডিম জব্দ, মালিককে না পেয়ে ড্রাইভারকে জরিমানা। নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১

ভৈরবে ট্রেনের টিকিট কালোবাজারীকে গ্রেফতার করেছে র‍্যাব

ভৈরবে ট্রেনের টিকিট কালোবাজারীকে গ্রেফতার করেছে র‍্যাব, ছবি - দেশচিত্র।

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে ষ্টেশন হতে মোঃ রবিন (১৯) নামে এক ট্রেনের টিকিট কালোবাজারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প।

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর ২টার দিকে ভৈরব রেলওয়ে ষ্টেশনে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটককৃত মোঃ রবিন (১৯) ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার কামুড়া গ্রামের মোঃ সুলতান মিয়ার ছেলে। 

র‍্যাব সূত্রে জানা যায়, র‍্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে (২ এপ্রিল) মঙ্গলবার দুপুর আনুমানিক ২ ঘটিকার সময় র‍্যাব-১৪ ময়মনসিংহ অঞ্চলের  অধিনায়ক এর নির্দেশক্রমে, র‍্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট মোঃ ফাহিম ফয়সাল এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল কিশোরগঞ্জের ভৈরব থানাধীন ভৈরব রেলওয়ে ষ্টেশনে অভিযান পরিচালনা করে মোঃ রবিন (১৯) কে আটক করে। এ সময় আটককৃত আসামীর দখল হতে ২২ টি অগ্রিম রেলযাত্রার টিকিট, কালো বাজারী করে টিকিট বিক্রয়ের নগদ ৫ শত টাকা এবং টিকিট বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়।  

আসামীকে র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে টিকিট কালোবাজারী চক্রের সদস্য। দীর্ঘদিন যাবৎ ভৈরব রেলওয়ে ষ্টেশনে অবৈধ ভাবে রেলের টিকিট কালো বাজারী করে আসছে মর্মে স্বীকার করে।

র‍্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট মোঃ ফাহিম ফয়সাল জানান, এ সকল কালোবাজারীদের আইনের আওতায় এনে টিকিট কালোবাজরীমুক্ত দেশ গড়তে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানায় মামলা দায়ের র্পূবক আসামী হস্তান্তর প্রক্রিয়াধীন।

আরও খবর