বড়হাতিয়ায় নতুন প্যানেল চেয়ারম্যান মামুনুর রশিদ সোনাইমুড়ীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান: গ্রেপ্তার ১ ডা. তাহের সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন, জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারুকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ ধামরাই থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, দূষণ ও জলাশয় সংকটে হুমকিতে জীববৈচিত্র্য ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর মরদেহ, এলাকায় চাঞ্চল্য যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত

পুলিশে নিয়োগ পেল নোয়াখালীতে ৭৮ জন

পুলিশে নিয়োগ পেল নোয়াখালীতে ৭৮ জন



পুলিশে নিয়োগ পেল নোয়াখালীতে ৭৮ জন    


রিপন মজুমদার বেগমগঞ্জ উপজেলা নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পেয়েছেন ৭৮জন। তাৎক্ষণিক নির্বাচিতদের ফুল দিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মিষ্টিমুখ করানো হয়।


বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত ৯টার দিকে মেধায় উত্তীর্ণ নিয়োগপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। চূড়ান্ত ফলাফল প্রকাশ করেন নোয়াখালী জেলার নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান। ওই সময় নিয়োগ বোর্ডের সদস্যরা উপস্থিত ছিল।


জেলা পুলিশ প্রশাসন জানায়, গত ৮ মার্চ নোয়াখালী জেলা পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই সম্পন্ন হয়। এরপর তিন দিনের শারীরিক সহনশীলতা যাচাই এ উত্তীর্ণ মোট ৮৫৬ জন  প্রার্থীর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদের মধ্যে ৭৯৫ জন পুরুষ ও ৬১ জন নারী প্রার্থী ছিল। বৃহস্পতিবার ৪ এপ্রিল সকালে লিখিত পারীক্ষায় উত্তীর্ণ ১৫৩ জন প্রার্থীর নাম মেধাক্রম অনুযায়ী ঘোষণা শেষে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই দিন রাত ৯টায় মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী ১৫৩ জন প্রার্থীর মধ্য হতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্ত ভাবে কৃতকার্য মোট ৭৮ জন প্রার্থীর নাম ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান বিপিএম, পিপিএম। নির্বাচিতদের মধ্যে পুরুষ প্রার্থী ৬৬ জন ও নারী প্রার্থী ১২ জন এবং অপেক্ষমান ১৩ জন, ১২ জন পুরুষ প্রার্থী ও ১ নারী প্রার্থী।


নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, "চাকরি নয় সেবা" এই স্লোগানকে সামনে রেখে টিআরসি নিয়োগ  পরীক্ষা, জানুয়ারি-২০২৪ হয়েছে স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত ভাবে সম্পন্ন হয়েছে। যে সকল প্রার্থী প্রতিটি পরীক্ষায় শারীরিকভাবে যোগ্য, মেধাবী ও সৎ শুধুমাত্র তারাই তাদের যোগ্যতার ভিত্তিতে নিয়োগযোগ্য হিসেবে মনোনীত হয়েছে।


এ সময় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মংনেথোয়াই মারমা , চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিজয়া সেন, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্তাহীন বিল্লাহ, নোয়াখালীর সহকারী পুলিশ সুপার(চাটখিল সার্কেল) নিত্যানন্দ দাস প্রমূখ।

আরও খবর