অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

আইনশৃঙ্খলা রক্ষায় আমরা কঠোর অবস্থানে যাবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-04-2024 11:56:53 am

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, এই শান্তিপ্রিয় এলাকায় কোনদিন এমন পরিস্থিতি হবে আমরা চিন্তাও করিনি। আমাদের নিরাপত্তা বাহিনী বসে থাকবে না। আমরা এ ব্যাপারে কঠোর অবস্থানে যাবো, কোন ক্রমেই আইনশৃঙ্খলা ভঙ্গ হতে দেবো না।

বান্দরবানে সশস্ত্র হামলা ও ব্যাংকে লুটপাট, পুলিশ ও আনসার সদস্যকে মারধর করে অস্ত্র ও গুলি ছিনতাই ঘটনার পর বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণে শনিবার সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে বান্দরবানের রুমা উপজেলায় পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী।

রুমায় আনসার ব্যারেক, সোনালী ব্যাংক, রুমা উপজেলা মসজিদ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই শান্তিপ্রিয় এলাকায় অশান্তি হোক আমরা চাই না। অশান্তি কারা করেছে, কাদের সহযোগিতা ছিল, এ ব্যাপারে আমরা খোঁজ নিচ্ছি, ব্যবস্থা নেবো। কোন জিনিসকে আমরা আন চেলেঞ্জড যেতে দেবো না। এর উৎস কোথায় কিভাবে হলো, আমরা বের করবো। কারো গাফেলতি আছে কিনা আমরা আগে দেখি, তারপরে আইনি সিদ্ধান্ত নেবো।

আরও খবর