চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

কচুয়ায় গ্রাম পুলিশের মাঝে ঈদ সমগ্রী বিতরণ

চাঁদপুর জেলার কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর দিকনির্দেশনায় সাচার পুলিশ ক্যাম্প এর ইনচার্জ এসআই মোঃ কবির হোসেন এর তত্ত্বাবধানে ০১নং সাচার ও ০২নং পাথৈর ইউনিয়নের মোট ১৭ জন গ্রাম পুলিশের সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। 

বুধবার  (১০ই এপ্রিল) কচুয়া থানার ০১নং সাচার ও ০২নং পাথৈর  ইউনিয়নের ১৭ জন দফাদার ও চৌকিদারের উপস্থিতিতে তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন কচুয়া থানার সাচার পুলিশ ক্যাম্প এর ইনচার্জ এসআই মোঃ কবির হোসেন।

এসময় তিনি বলেন, চৌকিদার ও দফাদারদের এলাকার সকল অসামাজিক কার্যকলাপ, কোথাও কোন দুর্ঘটনার সংবাদ পাওয়া গেলে তাৎক্ষণিক সাচার ক্যাম্প ও থানাকে অবহিত করা, চুরি, ডাকাতি, ছিনতাই, বাল্যবিবাহ, মাদকের সংবাদ থানাকে জানানোর জন্য নির্দেশনা প্রদান করেন। এছাড়াও সকলকে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন সহ থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষা এবং পলাতক আসামিদেরকে গ্রেপ্তারের জন্য ব্যবস্থা নিতে সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের অনুরোধ জানান।  চাঁদপুর কচুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের  পক্ষে গ্রাম  পুলিশের সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী  বিতরণ করা হয়।  এসময় সাচার পুলিশ ক্যাম্প এ কর্মরত এএসআই  আনোয়ারুল কিবরিয়া সহ অন্যান্য অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।

এস.আই মোঃ কবির হোসেন গ্রাম পুলিশ সদস্যদের কর্মতৎপরতার প্রশংসা করেন এবং আগামী ঈদ উল আযহা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে  চুরি-ডাকাতি প্রতিরোধে  কমিউনিটি পুলিশিং সদস্যসহ চলমান নৈশকালীন নিরাপত্তায় স্ট্যাটিক পেট্রল ডিউটি অব্যাহত রাখার নির্দেশনা দেন।

Tag
আরও খবর