আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ

সবার জীবনে নেমে আসুক আনাবিল সুখ-শান্তি: শেখ হাসিনা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-04-2024 05:14:43 am

সবার জীবনে সুখ-শান্তি কামনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঈদে সবার জীবনে আনাবিল সুখ-শান্তি নেমে আসুক। আগামী দিনগুলো আরো সুন্দরভাবে যাক সেটাই কামনা করি।


১১ এপ্রিল, বৃহস্পতিবার গণভবনে দলীয় নেতাকর্মী, বিচারক ও বিদেশি কূটনীতিকসহ সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন তিনি।


প্রধানমন্ত্রী বলেন, আমরা দেখেছি অনেকে গর্ব করে বলে, এক হাজারের উপর ইফতার পার্টি করেছে। যারা ইফতার পার্টি হাজারের ওপরে করে, ইফতার খেয়েছে। আর আওয়ামী লীগ মানুষকে দেয়। আওয়ামী লীগ খেতে আসে না, দিতে আসে। আওয়ামী লীগ মানুষের পাশে থাকে, মানুষের কল্যাণে কাজ করে।


শুরুতে শেখ হাসিনা বলেন, আমি আজকের দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই। ১৯৭৫ এর ১৫ আগস্ট বাবা, মা, ভাই-বোন সব হারিয়েছি। তাদের আত্মার মাগফিরাত কামনা করি। শ্রদ্ধা জানাই ৩০ লক্ষ শহিদের প্রতি। শ্রদ্ধা জানায় জাতীয় চার নেতার প্রতি।


তিনি বলেন, জাতির পিতা স্বাধীনতা দিয়েছেন দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে। আজকে আমরা দারিদ্রের হার কমাতে পেরেছি। কিন্তু এখনো যেটুকু দারিদ্র রয়েছে, আমারা আগামীতে ইনশাল্লাহ অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার ব্যবস্থা করতে পারব। এটাই আমাদের প্রতীজ্ঞা। পবিত্র ঈদ সামনে রেখে আমরা সেটাই চাচ্ছি।


প্রধানমন্ত্রী আরো বলেন, আমি আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমাদের আওয়ামী লীগের অগনিত নেতাকর্মী, সংসদ সদস্যসহ, সামরিক-অসামরিক, জনপ্রশাসনসহ অন্যান্য সংগঠনকে। আমি যখন বলেছি ইফতার পার্টি করব না। মানুষের মাঝে ইফতার বিলিয়ে দেব, মানুষের পাশে দাঁড়াব। সেই নির্দেশ পাওয়ার পর সবাই যার যার অবস্থান থেকে মানুষকে ইফতার দিয়েছেন। যারা সাধারণ মানুষ, নিম্নবিত্ত মানুষ তাদের কাছে ইফতার পৌঁছে দেয়া অত্যান্ত পবিত্র কাজ, আপনারা করেছেন।


আরও খবর