শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে : ডেপুটি স্পিকার যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিশুসহ নিহত ৫ সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, স্থগিত সড়ক অবরোধ শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী শ্যামনগরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত নির্বাচিত সরকারকে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করছে কিছু পক্ষ- মাধবী মার্মা কমিউনিটি রিপোর্টিং জোরদারে টেকনাফে হাসি মুখ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা। সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

আদমদীঘিতে স্কুল ছাত্রী অপহরণ মামলার বাদিসহ পরিবারকে হুমকির অভিযোগে মামলা

প্রতীকী ছবি

বগুড়ার আদমদীঘিতে পুলিশের গড়িমসির কারনে বর্মন পরিবারের দশম শ্রেনির এক স্কুল ছাত্রী (১৫) অপহরণ মামলার এজাহাভুক্ত আসামীরা ৫০ দিনেও গ্রেফতার হয়নি। উপড়ন্ত আসামীসহ তাদের লোকজন ভিকটিমকে পুনরায় অপহরণ, এসিড নিক্ষেপ ও মামলার বাদি ও তার পরিবারদের খুন জখমসহ নানা প্রকার হুমকির অভিযোগে আদালতে ফৌজদারী কার্যবিধির ১০৭/১১৭ (৩) ধারা মোতাবেক মামলা দায়ের করা হয়েছে। গত ৩১ মার্চ অপহরণ মামলার বাদিনী মাধবী রানী বাদি হয়ে অপহরন মামলার আসামী মেহেদী হাসান ওরফে রাহেল, ইউপি সদস্য আবুল কাশেমসহ ৫জনের বিরুদ্ধে বগুড়ার নির্বাহি ম্যাজিষ্ট্রেট ক অঞ্চল আদালতে এই মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত বিবাদীদের বিরুদ্ধে সমন জারি করেন।    

মামলা সুত্রে জানাযায় : আদমদীঘি উপজেলার ছোটচাটখইর হিন্দুপাড়ার বর্মন পরিবারের দশম শ্রেনির এক ছাত্রীকে একই গ্রামের কাশেম মেম্বারের ছেলে মেহেদী হাসান রাহেলসহ তার সহযোগিরা গত ২৫ ফেব্রুয়ারী বেলা ৯টায় একটি অটোচার্জার যোগে বিদ্যালয়ে যাবার পথে আদমদীঘির বোয়ালিয়া নামক স্থানে জোড়পুর্বক একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করে। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদি হয়ে ছোটচাটখইর গ্রামের মেহেদী হাসান ওরফে রাহেল (১৯) ও তার বাবা নসরতপুর ইউপি সদস্য আবুল কাশেম (৪২) কে আসামী করে আদমদীঘি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। অপহরণের ৫ দিন পর গত ১মার্চ অপহৃত ছাত্রীকে পুলিশ উদ্ধার করলেও পুলিশের গড়িমসির কারনে ৫০ দিনেও অপহরণকারিদের গ্রেফতার করতে পারেনি। 

এদিকে এজাহারভুক্ত আসামী আবুল কাশেম মেম্বারসহ আসামীরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং ভিকটিমকে পুনরায় অপহরণ, এসিড নিক্ষেপ ও বাদিসহ তার পরিবারের সদস্যদের খুনজখম করে লাশ গুমের হুমকি, জোড়পর্বক অপহরণ মামলাটি আপোস করার জন্য ননজুডিশিয়াল অলিখিত স্ট্যাম্পে স্বাক্ষর করতে চাপ সৃষ্টি করে। এ ঘটনায় বাদিনী নিরুপায় হয়ে আদালতে ১০৭ ধারায় মামলাটি দায়ের করেন। মামলার তদন্তকারি আদমদীঘি থানার উপ পরিদর্শক প্রদীপ কুমার বর্মন বলেন, আসামীদের গ্রেফতার তৎপরতা চলছে।

Tag
আরও খবর