জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ

মান্নারগাঁও ইউপি সদস্য উকিল কর্তৃক এক নারীকে শ্লীলতহানির চেষ্টার প্রতিবাদে ও গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন



সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৪নং মান্নারগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রামপুর গ্রামের ইউপি সদস্য চরিত্রহীন লম্পট মো. উকিল আলী কর্তৃক এক অসহায় নারীকে কুপ্রস্তাব ও বাড়িতে এসে শ্লীলতাহানির চেষ্টার প্রতিবাদে এবং ইউপি সদস্যকে গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 


বুধবার সকাল ১০টায় ভুক্তভোগী নারী ও স্বজনদের আয়োজনে উপজেলার রামপুর রাস্তার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার নারীপূরুষরা অংশগ্রহন করেন। এ সময় বক্তব্য রাখেন নির্যাতিত নারী  মোছাঃ হাজেরা বেগম,মো. রউফ,মো. নিজাম উদ্দিন,মো. মনসুর আলী,আজিম উদ্দিন,মো. জাবেদ মিয়া,সাঞ্জব আলী,সালেক নুর ও শোযেব আহমদ প্রমুখ। 


বক্তারা বলেন,মান্নারগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ফিরোজপুর গ্রামের নির্যাতিত অসহায় নারী হাজেরা বেগম গত মাসের ২১ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদে গিয়ে তার ওয়ার্ডের ইউপি সদস্য মো. উকিল আলীর নিকট একটি ভিজিডি ভাতার কার্ডের জন্য প্রস্তাব দিলে তিনি কার্ড বাবত ঐ নারীকে দুই হাজার টাকা দেয়ার কথা বলেন। ঐ নারী টাকা দেওয়ার মতো সামর্থ না থাকায় ঐ নারীকে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য কুপ্রস্তাব দেন। হাজেরা তাতে রাজি না হলে ইউপি সদস্য হাজেরার ফিরোজপুর গ্রামের বাড়িতে এসে তাকে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় এবং ঘর থেকে বের হয়ে সরকারী টিউবওয়েল থেকে পানি নিতে ঐ নারীকে নিষেধ করেন এবং মেম্বারের কথা না শুনলে বিভিন্নভাবে প্রাণে মারার হুমকি ও দেন বলে মানববন্ধনে তারা উল্লেখ করেন। এ ঘটনায় ঐ অসহায় নারী চলতি মাসের গত পহেলা অক্টোবর হুমকিদাতা ইউপি সদস্য মো. উকিল আলীকে আসামী করে দোয়ারাবাজার থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-৫২ । অবিলম্বে চরিত্রহীন ইউপি সদস্য মো. উকিল আলীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সুনামগঞ্জের পুলিশ সুপারের নিকট জোর দাবী জানান। 


এ ব্যাপারে অভিযুক্ত মান্নারগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. উকিল আলী  তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন নির্বাচনে আমার প্রতিপক্ষরা আমার মান সম্মান নষ্ট করতে এমন অভিযোগ করা হয়েছে। 


 এ ব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 


Tag
আরও খবর