নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা

১২-১৬ বছর বয়সী শিক্ষার্থীদের কৃমি নাশক ওষুধ সেবন করাবে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-04-2024 12:40:07 am

দেশের আট বিভাগে ১২-১৬ বছর বয়সী বিদ্যালয়গামী ও বিদ্যালয় বর্হিভূত সকল শিশুকে দুই ধাপে কৃমি নাশক ওষুধ সেবন করানোর উদ্যোগ গ্রহণ করেছে সরকার।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক মো. খালেদ সাইফুল্লাহ স্বাক্ষরিত এক নির্দেশনায় জানানো হয়, এসব শিশুকে শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতির মাধ্যমে ১ ডোজ কৃমি নাশক ঔষধ (মেবেন্ডাজোল ৫০০ মি.গ্রা.) সেবন করানো হবে। স্বাস্থ্য অধিদপ্তরের মতে, কৃমি নাশক ঔষধটি নিরাপদ এবং এটি শারীরিক ও মানসিক বৃদ্ধির সহায়ক হিসাবে কাজ করে।

নির্দেশনায় বলা হয়, গত ১৯ মার্চ স্বাস্থ্য অধিদপ্তরে অনুষ্ঠিত টেকনিক্যাল কমিটির সভায় দুই ধাপে ২৯তম ‘জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ’ পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়। ১ম ধাপে: ২৮ এপ্রিল থেকে ৪ মে সময়কালীন - চট্টগ্রাম, রংপুর, খুলনা ও ময়মনসিংহ বিভাগে এবং ২য় ধাপে: ১৫-২১ মে সময়কালীন ঢাকা, বরিশাল, রাজশাহী ও সিলেট বিভাগসমূহে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালনের তারিখ নির্ধারণ করা হয়।

২৯তম ‘জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ’ কার্যক্রম পালনের জন্য জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং প্রধান শিক্ষকগণকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানসহ নি¤œবর্ণিত বিষয়সমূহ প্রতিপালন করার জন্য নির্দেশনায় বলা হয়- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণ প্রধান শিক্ষকদের উল্লেখিত সময়ে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের সরকারি-বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানে ২৯ তম ‘জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ’ কার্যক্রম পালনের জন্য নির্দেশনা প্রদান করবেন; সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণ নিজ নিজ ক্লাস্টারের বিদ্যালয়সমূহে এই কার্যক্রমটি সুষ্ঠুভাবে প্রতিপালনের বিষয়টি নিবিড়ভাবে তত্ত্বাবধান করবেন; শিক্ষকগণ যেন স্বতঃস্ফূর্তভাবে কার্যক্রমে অংশগ্রহণ করেন সেদিকে লক্ষ্য রাখবেন। বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষকগণকে এ কর্মসূচিতে সম্পৃক্ত করতে হবে; স্বাস্থ্য অধিদপ্তরের প্রেরিত ২৯তম ‘জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ’ কার্যক্রমের তথা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সরবরাহ করতে হবে এবং এ বিষয় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সমন্বয় সাধন করতে হবে।

আরও খবর