ইসলামপুরে ড্রেন পরিচ্ছন্ন কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন পাটকেলঘাটায় ভাগ্যকুল মিষ্টান্ন কারখানার বর্জ্য থেকে ছড়িয়ে পড়ছে বিভিন্ন রোগজীবাণু ‎ ইসলামপুরে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন ইউএনও নাজমুল হুসাইন ইতালিতে ঘণ্টায় ১০ ইউরো ন্যূনতম মজুরির দাবি: পার্লামেন্টে তুমুল বিতর্ক, প্রবাসীদের মধ্যে উত্তেজনা চৌদ্দগ্রাম বিএনপি'র জগন্নাথদীঘি স্বেচ্ছাসেবকদলের ২ নেতার নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অপতথ্য ও সাইবার ক্রাইম প্রতিরোধে আলোচনা সভা ইসলামপুর পৌর শহরের ড্রেন পরিচ্ছন্ন কাজ পৌর প্রশাসকের পরিদর্শন সুন্দরবনে বনবিভাগের অভিযানে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে রাজগঞ্জে পুলিশ-জনতা সংহতি সমাবেশ মাদারীপুরে তেলবাহী ট্রাকে ডাকাতির মামলায় গ্রেপ্তার ২ আশাশুনিতে খাল দখলের অপপ্রচারের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন ‎মোংলায় ইজিবাইক চাপায় স্কুলছাত্রী নিহত ক্ষেতলালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাতক্ষীরায় কলারোয়ার পুত্রবধূ তুলি দুর্গাপুরে অবৈধ পেট্রোল মজুদ: ৪০০ লিটার জব্দ, ব্যবসায়ীকে লক্ষ টাকা জরিমানা লাখাইয়ে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষা শুরু। ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট: সংরক্ষিত আসনে প্রার্থী ঘোষণা শিবচরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ৩১ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য মাদারীপুরে প্রবেশপত্র বঞ্চিত ২০ এসএসসি পরীক্ষার্থী, বিদ্যালয়ে বিক্ষোভ

চট্টগ্রাম পাহাড়তলী বাজারে অভিযান , চিনির অবৈধ মজুদ রাখায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম পাহাড়তলী বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান।



চট্টগ্রাম নগরীর অন্যতম পাইকারী বাজার পাহাড়তলী বাজারে গোপন সংবাদের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৬১ বস্তা চিনি পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অবৈধভাবে চিনি মজুদ করার অপরাধে ফারুক ট্রেডিংকে ৫০ হাজার এবং উত্তরবঙ্গ ট্রেডিংকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে অভিযান পরিচালানা করা হয় বলে চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেন অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহাকারী পরিচালক নাসরিন আক্তার। এসময় বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দিদার হোসেনও উপস্থিত ছিলেন।

নাসরিন আক্তার বলেন, ফারুক ট্রেডিং ও উত্তরবঙ্গ ট্রেডিংয়ের মূল্য তালিকায় চিনি ছিল না। কিন্তু আমাদের কাছে তথ্য ছিল তাদের গুদামে চিনি আছে। আমরা চিনির বিষয় জিজ্ঞেস করলে তারা এমন ভাব করেন যেন চিনির কথা প্রথম শুনেছেন। তাদের মূল্য তালিকায় চাল, ডাল, আটা-ময়দা ছিল। পরে আমরা গুদামে গিয়ে একটিতে ১৮১ বস্তা এবং অপরটি ৮০ বস্তা চিনি পেয়েছি।

তিনি আরও বলেন, ১৯ তারিখ চিনি গুদামজাত করার পরও সাত দিনে দুটি প্রতিষ্ঠানের বিক্রি তালিকায় দেখা গেছে মাত্র ৫ থেকে ৭ বস্তা চিনি বিক্রি করেছে। মূল্য তালিকায় চিনি না রাখা এবং বিক্রি না করায় তাদের গুদামজাতের মনোভাব স্পষ্ট হয়েছে। এই অপরাধে তাদের জরিমানা করা হয়েছে। চিনিগুলো স্বাভাবিকভাবে বিক্রি করতে বলা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অব্যাহত থাকবে বলেও জানান জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার।

আরও খবর