ইসলামপুরে ড্রেন পরিচ্ছন্ন কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন পাটকেলঘাটায় ভাগ্যকুল মিষ্টান্ন কারখানার বর্জ্য থেকে ছড়িয়ে পড়ছে বিভিন্ন রোগজীবাণু ‎ ইসলামপুরে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন ইউএনও নাজমুল হুসাইন ইতালিতে ঘণ্টায় ১০ ইউরো ন্যূনতম মজুরির দাবি: পার্লামেন্টে তুমুল বিতর্ক, প্রবাসীদের মধ্যে উত্তেজনা চৌদ্দগ্রাম বিএনপি'র জগন্নাথদীঘি স্বেচ্ছাসেবকদলের ২ নেতার নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অপতথ্য ও সাইবার ক্রাইম প্রতিরোধে আলোচনা সভা ইসলামপুর পৌর শহরের ড্রেন পরিচ্ছন্ন কাজ পৌর প্রশাসকের পরিদর্শন সুন্দরবনে বনবিভাগের অভিযানে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে রাজগঞ্জে পুলিশ-জনতা সংহতি সমাবেশ মাদারীপুরে তেলবাহী ট্রাকে ডাকাতির মামলায় গ্রেপ্তার ২ আশাশুনিতে খাল দখলের অপপ্রচারের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন ‎মোংলায় ইজিবাইক চাপায় স্কুলছাত্রী নিহত ক্ষেতলালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাতক্ষীরায় কলারোয়ার পুত্রবধূ তুলি দুর্গাপুরে অবৈধ পেট্রোল মজুদ: ৪০০ লিটার জব্দ, ব্যবসায়ীকে লক্ষ টাকা জরিমানা লাখাইয়ে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষা শুরু। ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট: সংরক্ষিত আসনে প্রার্থী ঘোষণা শিবচরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ৩১ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য মাদারীপুরে প্রবেশপত্র বঞ্চিত ২০ এসএসসি পরীক্ষার্থী, বিদ্যালয়ে বিক্ষোভ

চট্টগ্রামে সিজেকেএস-সিডিএফএ অনুপ বিশ্বাস ১ম বিভাগ ফুটবল লিগ শুরু

চট্টগ্রামে সিজেকেএস-সিডিএফএ অনুপ বিশ্বাস ১ম বিভাগ ফুটবল লিগ শুরু


চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে এবং অনুপ বিশ্বাস এন্ড ব্রাদার্স এর পৃষ্ঠপোষকতায় অনুপ বিশ্বাস সিজেকেএস-সিডিএফএ প্রথম বিভাগ ফুটবল  এম.এ আজিজ স্টেডিয়ামে শুরু হয়েছে। 

 ২৬ অক্টোবর  ( বুধবার )   বিকেল বেলুন উড়িয়ে এবং খেলোয়াড়াদের সাথে পরিচয় হয়ে লিগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিজেকেএস সাধারণ সম্পাদক,  সাবেক সিটি   মেয়র আ.জ.ম নাছির উদ্দীন। 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  স্পন্সর অনুপ বিশ্বাস। উদ্বোধনী খেলায় চট্টগ্রাম জেলা পুলিশ ও নবাগত কিষোয়ান স্পোর্টিং ক্লাব প্রতিদ্বন্ধিতা করেন। 

 এ লিগে সর্বমোট ১০টি দল অংশগ্রহণ করছে।দলসমূহ হলোঃ চট্টগ্রাম জেলা পুলিশ, পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা, কর্ণফুলী ক্লাব, কল্লোল সংঘ, আগ্রাবাদ নওজোয়ান ক্লাব, রাইজিং ষ্টার ক্লাব, বাকলিয়া একাদশ, বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্স, ফিরিঙ্গি বাজার লাকী স্টার ক্লাব ও কিষোয়ান স্পোর্টিং ক্লাব।  সরাসরি লীগ পদ্ধতিতে খেলাসমূহ অনুষ্ঠিত হবে।

এসময় লিগ কমিটির সভাপতিএস.এম শহিউদ্দিল ইসলাম,আনম ওয়াহিদ দুলাল,আমিনুল ইসলাম,হাফিজুর রহমান, ভারপ্রাপ্ত ফুটবল সম্পাদক আকতারুজ্জামান,কাউন্সিলর হাসান মুরাদ বিল্পব,জসিম উদ্দিনসহ নির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

আরও খবর