আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ

জাতীয় সংসদের সব উন্নয়নের পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী: স্পিকার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-04-2024 05:07:24 am

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদের সব উদ্যোগের সঙ্গে যুক্ত আছেন। প্রধানমন্ত্রী জাতীয় সংসদের সব উন্নয়নের পৃষ্ঠপোষক। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট এলডি হলে বাংলাদেশ পার্লামেন্ট অফিসার্স ক্লাবের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, পার্লামেন্ট অফিসার্স ক্লাব সবর জন্য উন্মুক্ত। এই ক্লাবের সদস্যরা পরিবার পরিজন নিয়ে বিশেষ দিবসভিত্তিক অনুষ্ঠান, পিঠা-পার্বণ, মেলা, বৃক্ষরোপণের মতো পরিবেশ সহায়ক কাজ, আনন্দ ও বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজন করতে পারে। তিনি আরো বলেন, জাতীয় সংসদ থেকে পার্লামেন্ট অফিসার্স ক্লাবকে পূর্ণ সহযোগিতা প্রদান করা হবে। সবাইকে সম্পৃক্ত করেই পার্লামেন্ট অফিসার্স ক্লাবের কার্যক্রম সামনে এগিয়ে যাবে। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব এবং ক্লাব পরিচালনা কমিটির আহ্বায়ক কে এম আব্দুস সালামের সভাপতিত্বে এবং জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম-সচিব তারিক মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পার্লামেন্ট অফিসার্স ক্লাবের সদস্য সচিব ও যুগ্ম-সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

আরও খবর