জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ

স্মরণ : সুন্দর মানষিকতার প্রতিচ্ছবি মরহুম জোবায়ের

সুন্দর মানষিকতার প্রতিচ্ছবি মরহুম জোবায়ের ।



স্মরণ :
সুন্দর মানষিকতার প্রতিচ্ছবি মরহুম জোবায়ের  -

 আবুল  কালাম :  আজ ২৫ এপ্রিল। আমাদের সবার শ্রদ্ধেয়, সবার প্রিয় বিশিষ্ট সমাজ সেবক মরহুম জোবায়ের সাহেবের অষ্টম মৃত্যু বার্ষিকী।

একদিন প্রশ্ন করলাম, আপনারতো টাকা পয়সার কোন সমস্যা নেই। আপনি পরিবার নিয়ে চট্টগ্রামের একটি আভিজাত্য এলাকায় একটি বাড়ি নিয়ে থাকতে পারেন।
তিনি বললেন, এতে আমার কি কি সুবিধা হবে বলে তুমি মনে করো?
বললাম, যেমন বর্ষাকালে এখানে এক কোমর পানিতে ডুবে যায়। কত কষ্ট আসা যাওয়ায়। আপনার সন্তানদের জন্য ভালো একটা পরিবেশ নেই যে, তারা ভালো বন্ধুদের সাথে বা ভালো প্রতিবেশীদের সাথে মেলামেশা করে বেড়ে উঠবে। তাছাড়া আপনার নিজেরো একটা ব্যক্তিত্ব আছে এই আর কি।

তিনি আমার দিকে তাকিয়ে হেঁসে বললেন, তুমি কি খুলশির মতো একটা এলাকার কথা ভাবছ আমার জন্য?
বললাম, ঠিক তেমনই।
তিনি বললেন, এটা আমার বাপের এলাকা। আমার জন্ম এখানে। আমার স্বপ্ন  খুলশির চেয়েও ভালো একটা আভিজাত্য এলাকা আমার এলাকা হবে। খুলশিতো আর আল্লাহ নিজের হাতে ওখানে বসায় দেয়নি। সবকিছু মানুষেরি সৃষ্টি । এটা হচ্ছে মানুষের সুন্দর মানষিকতার প্রতিচ্ছবি। তাহলে আমরা কেনো পারবোনা আমাদের নিজের এলাকাকে সুন্দর করে গড়ে তুলতে। আর আমি চাই আমার সন্তানেরা  সব শ্রেণীর মানুষের সাথে মিশুক। জীবনকে খুব কাছে থেকে উপলব্ধি করুক।ওরা যদি না মিশে এলাকার কেউ ওদের চিনবেওনা। ওরা যদি খারাপ কারো সাথে মিশে খারাপ হতে পারে, তাহলে ওদের আমি যা শিক্ষা দিচ্ছি সে শিক্ষা কাজে লাগিয়ে খারাপকে ভালোও করতে পারবে। আমি চাই তারাই ভালো কিছুর দিকে পরিবর্তন করুক।
আমাদের এলাকায় ভালো একটি শিক্ষা প্রতিষ্ঠান হবে, মসজিদ তো আছেই আমাদের, পাশাপাশি একটা মাদ্রাসা, একটি বড় ডিপার্টমেন্টাল ষ্টোর, খেলাধুলার মাঠ, সবকিছু হবে ইনশা'হ আল্লাহ। যদি আমরা সুন্দর মানসিকতা নিয়ে এক হয়ে এলাকার জন্য,  আমাদের ভবিষ্যত প্রজম্মের জন্য আন্তরিকভাবে কাজ করি।
একদিন আমাদের এলাকা নিয়েও মানুষ গর্ব করবে। এটাও সবার জন্য হবে সুন্দর জীবন যাপনের একটা মডেল ইনশা'হ আল্লাহ।
সেইদিন উনার কথা শুনে আমিও এরকম একটা এলাকার স্বপ্নে বিভোর হয়ে গিয়েছিলাম ক্ষনিকের জন্য। আজ তিনি নেই। তাই স্বপ্ন দেখার সাহসও পাইনা।
আমাদের এলাকায় ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন" মধ্যম হালিশহর কলতান সংঘ"  ছাড়াও এখন সমাজ কল্যান কমিটি, মহল্লা কমিটি গঠনে সবাই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।

"এই কমিটিগুলি যেনো না হয় ব্যাক্তিগত সুনাম বা এলাকায় আধিপত্য বিস্তারের হাতিয়ার।
হোক মরহুম জোবায়ের সাহেবের স্বপ্নের বাস্তবায়নের অংগিকার।"

বিশিষ্ট সমাজ সেবক, গরিবের অকৃত্রিম বন্ধু, মধ্যম হালিশহর কলতান সংঘের সাবেক সভাপতি, যমুনা গ্যাস লিঃ এর সাবেক চেয়ারম্যান  মরহুম জোবায়ের সাহেবের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করছি। দয়ালু আল্লাহ উনাকে মর্যাদাপূর্ণ গোলামদের অন্তর্ভুক্ত করুন। জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন।
উনার প্রতিটা স্বপ্ন বাস্তবায়নে উদার চিত্তে চেষ্টা করে যাচ্ছেন উনার সহধর্মিণী সাকিরা নুর চৌধুরী।  উনার মনের সকল নেক পরিকল্পনা বাস্তবায়নে মহান আল্লাহ সহায় হোন। উনার পরিবারকে হেফাজত করুন। আমিন।।

লেখক : মোঃ আবুল কালাম
সাহিত্য ও প্রচার সম্পাদক
মধ্যম হালিশহর কলতান সংঘ ,
বন্দর,  চট্টগ্রাম। 

আরও খবর