ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

চন্দনাইশে আবু হেনা ফারুকীকে নির্বাচনে দাঁড়াতে অনুমতি দিয়েছে এলাকাবাসী

আসন্ন ২৯ মে অনুষ্ঠিতব্য চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনে আবু হেনা ফারুকীকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধীতা করার অনুমতি দিয়েছে তার জন্মস্থান বরমা ও বরকল ইউনিয়নের এলাকাবাসী। বরকল-বরমা’র শীর্ষস্থানীয় নাগরিকদের নিয়ে এক মত বিনিময় সভায় মিলিত হয়ে উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদ প্রার্থী আবু হেনা ফারুকীকে সমর্থন জানিয়েছেন তারা। 

শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে বরকলস্থ এক কমিউনিটি সেন্টারে আয়োজিত আবু হেনা ফারুকীর সভাপতিত্বে ও মীর মোহম্মদ মামুনের সঞ্চালনায় আলোচনা সভা শেষে এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় শীর্ষস্থানীয় নাগরিকদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন, বরকলের সাবেক চেয়ারম্যান ও প্রবীন আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা হাবিবুুর রহমান, মুহম্মদ ইউচুপ, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস ইসলাম খাঁন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম খোকন, জাবেদ মোহম্মদ, গাউছ মোহম্মদ মিল্টন, ফিরোজ আহমদ, মো. মুরাদ, গাজী সালাহ উদ্দীন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মফিজুর রহমান বাহাদুর, ইয়াছিন আরাফাত শ্রাবণ, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, মো. সাঈদ, মীর আহমদ, সমাজ সেবক মোরশেদ আলম পেয়ারু, হেলাল উদ্দিন সহ কয়েক’শ ব্যক্তিবর্গ। সভা শেষে আলোচনার উদ্দেশ্য সফল ও দেশের কল্যাণে দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা জসীম উদ্দীন। 


Tag
আরও খবর