‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

ইনোভেটিভ ও পারফর্মেন্স অ্যাওয়ার্ড পেলো রাজশাহী কলেজের ২ জন

Abdul Alim ( Contributor )

প্রকাশের সময়: 27-04-2024 01:00:47 pm

বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল কর্তৃক 'ইনোভেটিভ ও পারফর্মেন্স অ্যাওয়ার্ড' ২০২১-২২ সেশনে রাজশাহী বিভাগ থেকে শ্রেষ্ঠ রোভার স্কাউট লিডার মনোনীত  হয়েছেন রাজশাহী কলেজ রোভার স্কাউট গ্রুপের মোঃ তরিকুল ইসলাম আনসারী। এবং ২০২২-২৩ শ্রেষ্ঠ রোভার স্কাউট  মনোনীত  হয়েছেন রাজশাহী কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট ও বাংলাদেশ স্কাউটস,রাজশাহী জেলা রোভারের প্রতিনিধি আব্দুল্লাহ আল মাসুদ। 


শনিবার (২৭ এপ্রিল) সকালে বাংলাদেশ স্কাউটস এর সদর দফতরের শামস হলে বাংলাদেশ স্কাউটস রোভার ২০২১-২২ ও ২০২২-২৩ ইনোভেটিভ ও পারফর্মেন্স অ্যাওয়ার্ড'  বিতরণ  অনুষ্ঠান অনুষ্ঠিত  হয়। অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে তাদের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খান।


এ সময় বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সম্পাদক প্রফেসর মুহম্মদ এনামুল হক খান,কোষাধ্যক্ষ প্রফেসর একেএম সেলিম চৌধুরী সহ  আঞ্চলিক উপ-কমিশনার, বিভাগীয় রোভার নেতা প্রতিনিধিগন ও সকল জেলা রোভারের কমিশনার- সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।


পুরস্কার গ্রহণের অনুভূতি নিয়ে আব্দুল্লাহ আল মাসুদ বলেন, এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। দূর থেকে দেখছিলাম পুরস্কারটি কখন আমার হাতে তুলে দেওয়া হবে। আসলে এরকম একটা মুহূর্তের জন্য বছরের পর বছর অপেক্ষা করে আসছি। এই সম্মাননা আমার জীবনে ঘটে যাওয়া মধুর সময়ের মধ্যে অন্যতম।


রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক বলেন, রাজশাহী বিভাগ থেকে রাজশাহী কলেজের একজন শিক্ষক,আর একজন শিক্ষার্থী ইনোভেটিভ ও পারফর্মেন্স অ্যাওয়ার্ড পেয়েছে।   তাদের এই অর্জনে আমরা গর্বিত। তার এই অর্জন রাজশাহী জেলার রোভারদের আরও অনুপ্রাণিত করবে এবং আমরা আশা করছি তার মাধ্যমে যে অর্জন শুরু হয়েছে তার ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে, এবং রাজশাহী কলেজের পক্ষ থেকে তাদেরকে জানাই অভিনন্দন।



আরও খবর