চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

‘বিগত উপজেলা নির্বাচনে আমাকে কারচুপির মাধ্যমে পরাজিত করা হয়েছিলো’

আগামী ২৯শে মে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিগত কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতাকারী আলহাজ¦ মো. ফয়েজ আহমেদ স্বপন। তিনি সোমবার মনোনয়নপত্র জমা দান শেষে কচুয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং কচুয়া বাজার, আকানিয়া, ঘাগড়া, পালাখাল, চাংপুর শিমুলতলী, সাচারসহ বেশ কিছু স্থানে ভোট চেয়ে গণসংযোগ ও প্রচার-প্রচারনা করেন।

গণসংযোগ কালে কচুয়া উপজেলার চেয়ারম্যান প্রত্যাশী বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মো. ফয়েজ আহমেদ স্বপন বলেন, আজকে আমি মনোনয়নপত্র জমা দিয়ে আনুষ্ঠানিক প্রচারনায় নেমেছি। আপনারা বিগত দিনেও আমার সাথে ছিলেন, আগামীতেও আমার পাশে থাকবেন বলে আমি বিশ^াস করি। বিগত উপজেলা পরিষদ নির্বাচনে ১০৯টি কেন্দ্রের মধ্যে ৮৫টি কেন্দ্রে আমি জয়ি হওয়ার পরেও আমাকে একটি বিশেষ মহল কারচুপির মাধ্যমে পরাজিত করেছেন। এবার আপনারা সকলে সচেতন থেকে ঐক্যবদ্ধ হয়ে এসকল ষড়যন্ত্র মোকাবেলা করবেন। তিনি আরো বলেন, একটি মহল আমি নির্বাচন করবোনা বলে কিছুদিন ধরে বিভিন্ন স্থানে অপপ্রচার চালাচ্ছেন। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই। আমি নির্বাচনে ছিলাম, আছি এবং শেষ লড়াই পর্যন্ত থাকবো। আগামী ২৯শে মে দলমত নির্বিশেষে পূর্বের নির্বাচনের মতো সকল ভেদাভেদ ভুলে আমাকে কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত করবেন। চেয়ারম্যান নির্বাচিত হলে সবাইকে নিয়ে সকলের মতামতের ভিত্তিতে স্মার্ট কচুয়া উপজেলা গঠনে কাজ করবো।

Tag
আরও খবর