চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

তীব্র গরমে কচুয়ায় স্কুল শিক্ষার্থীদের ভোগান্তি চরমে


বেশ কিছুদিন ধরে দেশে তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন। আরও কিছুদিন এই তাপমাত্রা অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উদ্ভুত পরিস্থিতিতে চাঁদপুরের কচুয়ায় চরম ভোগান্তির শিকার হচ্ছে শিক্ষার্থীরা। প্রচন্ড গরম উপেক্ষা করে শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত হওয়ার কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যানের পর্যাপ্ত ব্যবস্থা না থাকার পাশাপাশি বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের ভোগান্তি আরও বেশি হচ্ছে।

গরম আবহাওয়ার মধ্যেও জাতীয় পর্যায়ে ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া কার্যক্রমে অংশ নিতেও হিমশিম খেতে হচ্ছে শিক্ষার্থীদের। শিক্ষক ও অভিভাবকদেরও গরমে ভোগান্তির শিকার হতে হচ্ছে। এ অবস্থায় গরমের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ ছুটি অথবা ক্লাস কার্যক্রমের সময় কমিয়ে আনার পাশাপাশি মর্নিংক্লাসের দাবি উঠেছে সংশ্লিষ্ট মহলে।

শিক্ষার্থীরা বলছেন, প্রচন্ড গরমে আমরা নিয়মিতভাবে ক্লাস করতে হিমশিম খাচ্ছি। একদিকে লোডশেডিং অপরদিকে গরম, ফলে শ্রেণিকক্ষে পাঠদানে আমাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। তাই মর্নিং ক্লাসের দাবি জানান তারা।

শিক্ষকরা বলছেন, তীব্র তাপদেহের কারণে কিছুদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও রবিবার শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। ফলে শিক্ষার্থীরা গরমে কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে। মর্নিং ক্লাস হলেই অনেকটাই গরমের তীব্র তাপদাহ থেকে রক্ষা হবে বলেও জানান তারা।

তুলপাই দারাশাহী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম জানান, প্রচুর তাপদাহের কারণে বিভিন্ন শাখার শিক্ষার্থীদেরই গরমে খুব কষ্ট হচ্ছে।এমনকি অনেক প্রতিষ্ঠানে স্বাভাবিক আলো-বাতাসও পৌঁছায় না। আবার কোনো কোনো স্কুলের ক্লাসে জানালায় পর্দা না থাকায় সূর্যের তাপে বসেই ক্লাস করতে হয়। ঘনঘন লোডশেডিংয়ের কারণে শিক্ষক-শিক্ষার্থীদের ভোগান্তিও বেড়েছে। শিক্ষার্থীদের কষ্ট লাগবে মর্নিং ক্লাস চালু হলে অনেকটাই দুর্ভোগ কমে আসবে বলো জানান তিনি।

Tag
আরও খবর