বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ

বাংলাদেশের সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য ১২১.৫৫ মিলিয়ন ডলার দিচ্ছে এডিবি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-04-2024 11:40:10 am

পাবনায় ১০০ মেগাওয়াট গ্রিড-সংযুক্ত সৌর ফটোভোলটাইক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও পরিচালনার জন্য এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ডাইনামিক সান এনার্জি প্রাইভেট লিমিটেডের সাথে ১২১.৫৫ মিলিয়ন ডলার অর্থায়নের একটি প্যাকেজ স্বাক্ষর করেছে।

এক সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদেশী অর্থায়নে নির্মিতব্য বিদ্যুৎ কেন্দ্রটি দেশের প্রথম বেসরকারি খাতের ইউটিলিটি-স্কেল সৌর সুবিধা।

অর্থায়ন প্যাকেজটিতে এডিবি থেকে ৪৬.৭৫ মিলিয়ন ডলার, ফান্ডের ২৮.০৫ মিলিয়ন ডলারের বি-লোন সিন্ডিকেড- যা এডিবি’র লেন্ডার অব রেকর্ড হিসাবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তায় একটি আমস্টারডাম-ভিত্তিক উদীয়মান বাজার ক্রেডিট তহবিল থেকে এসেছে এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি থেকে ৪৬.৭৫ মিলিয়ন ডলার সমান্তরাল ঋণ পাওয়া যাবে।

এডিবি প্রাইভেট সেক্টর অপারেশন বিভাগের মহাপরিচালক সুজান গ্যাবরি বলেন, এশিয়ার ক্লাইমেট ব্যাংক হিসাবে,এডিবি বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানিকে সমর্থন করার সুযোগকে স্বাগত জানায়- যেখানে এই ধরনের প্রকল্পের জন্য দীর্ঘমেয়াদী অর্থায়ন পাওয়া একটি চ্যালেঞ্জ।’

তিনি আরো বলেন, ‘এই অংশীদারিত্ব পরিচ্ছন্ন জ্বালানি সুবিধার জন্য অর্থায়ন সংগ্রহ করতে ও যেখানে এটির সবচেয়ে বেশি প্রয়োজন সেখানে আরো বিনিয়োগকে উদ্দীপিত করার ক্ষেত্রে আমাদের প্রধান ভূমিকার এটি একটি উদাহরণ।’

সৌর বিদ্যুৎ কেন্দ্রটি বার্ষিক ১৯৩.৫ গিগাওয়াট-ঘন্টা বিদ্যুৎ উৎপাদন করবে এবং বার্ষিক ৯৩,৬৫৪ টন কার্বন ডাই অক্সাইড নির্গমন এড়াবে।

পিটি ব্যবস্থাপনা পরিচালক শাখাওয়াত হোসেন বলেন, ‘এডিবির নেতৃত্বে আন্তর্জাতিক ঋণদাতাদের সহায়তায় বাংলাদেশে এখন পর্যন্ত সবচেয়ে বড় বেসরকারি খাতের একটি সৌর প্রকল্পের জন্য অর্থায়ন নিশ্চিত করতে পেরে আমরা আনন্দিত।’

তিনি আরো বলেন, ‘এডিবির মতো একটি আন্তর্জাতিকভাবে প্রশংসিত আর্থিক প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্ব,টেকসই প্রবৃদ্ধির দিকে আমাদের যাত্রায় সক্ষমতার প্রতি স্বীকৃতি ও একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে চিহ্নিত করে।’ বাংলাদেশের অন্যতম বৃহত্তম শীতবস্ত্র প্রস্তুতকারক- প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি (পিটি) এর মালিকানাধীন ডিএসই বেশ কয়েকটি পাওয়ার প্ল্যান্টও পরিচালনা করছে।

আরও খবর