সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইগাতী থানা পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিশুদের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষ রোপন বগুড়ার আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে, বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি ‘ষড়যন্ত্রকারী’ আখ্যার প্রতিবাদে দোহাজারীতে এমপির বিরুদ্ধে বিক্ষোভ, ঐক্য নিয়ে প্রশ্ন বরিশাল নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে ১০০টি সরঞ্জাম বিতরণ পাঁচবিবিতে অটোভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে বিশেষ সম্মাননা পেলেন ইউপি চেয়ারম্যান শফিউল আলম ইউক্রেনকে এখনও গোয়েন্দা তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম: বিতর্কিতদের বাদ দিতে ‘তৃণমূল বিএনপি’র ২৪ ঘণ্টার আল্টিমেটাম চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪ চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বসতবাড়িতে, সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন" প্রশিক্ষণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস

শ্রম আইন সংশোধনে প্রস্তুত বাংলাদেশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-05-2024 07:23:19 am

জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনে শ্রম আইন সংশোধনী বিল পাস করা হবে বলে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী। এই বিল পাস হলে বাংলাদেশের শ্রম বাজারের উপর আন্তর্জাতিক সম্প্রদায়ের যে সুপারিশ আছে তা পূরণ হবে। সম্প্রতি জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে আশ্বস্ত করেন শ্রম প্রতিমন্ত্রী। ২ মে থেকে শুরু হওয়া পরবর্তী সংসদীয় অধিবেশনে বিলটির পাসের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে নজরুল ইসলাম চৌধুরী বলেন, বিলটি আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, আন্তর্জাতিক শ্রম মানদণ্ডগুলোও পূরণ করতে সক্ষম। একই সঙ্গে বাংলাদেশের শ্রম বাজার নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের যে উদ্বেগ ছিল, সেটিও মোকাবিলা করবে সংশোধিত এই আইন। ইইউ ২০১৯ সালে বাংলাদেশকে ‘শ্রম অধিকারের বিষয়ে প্রস্তাবিত পদক্ষেপের ওপর একটা নির্দেশনা দিয়েছিল এবং একটি সময়পযোগী রোডম্যাপ প্রণয়নের আহ্বান জানিয়েছিল। এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ আইএলও-এর সহযোগিতায় একটি বৃহৎ কর্মপরিকল্পনা তৈরি করে। একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার নিশ্চিত করতে ১১ দফা শ্রম কর্মপরিকল্পনা বাংলাদেশের কাছে পেশ করেছে। আইএলও এবং ইইউ-এর সঙ্গে সহযোগিতার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী এই সংস্থাগুলোকে নিয়মিত অগ্রগতি প্রতিবেদন দেওয়ার আশ্বাস দেন। তিনি রাষ্ট্রপতিকে ২০২৩ সালের নভেম্বরে বাংলাদেশ শ্রম আইন (সংশোধন) বিলটি পাসের ব্যাপারে পুনর্বিবেচনা করতে অনুরোধ করেছিলেন। সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী কর্মক্ষেত্রে নিরাপত্তা ও শ্রমিকদের জন্য উন্নত পরিবেশ তৈরির স্বীকৃতি স্বরূপ ২৯টি কারখানাকে ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২৩’ এর জন্য মনোনীত করার ঘোষণাও দেন। তিনি জানান, শ্রমিকদের জন্য একটি ডাটাবেস তৈরি করা এবং অদক্ষ শ্রম অভিবাসন রোধ করার লক্ষ্যে একটি কর্মসংস্থান বিভাগ স্থাপনের প্রচেষ্টা চলছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কারখানা পরিদর্শন অধিদফতর (ডিআইএফই)- এর ইন্সপেক্টর জেনারেল (অতিরিক্ত সচিব) মো. আব্দুর রহিম খান শ্রম আইন প্রয়োগে শ্রম দফতরের গুরুত্বের উপর জোর দেন। বিপুল সংখ্যক অনিবন্ধিত কারখানার চিত্র তুলে ধরেন তিনি এবং এসব ক্ষেত্রে যে শ্রম মন্ত্রণালয়ের তদারকির প্রয়োজন সেটাও উল্লেখ করেন। সূত্র: ফাইবার টু ফ্যাশন

Tag
আরও খবর





deshchitro-6ace682e452a7-131026111942.webp
কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন

১৮ ঘন্টা ২০ মিনিট আগে