জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ

শিক্ষক দিবস উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র‌্যালি

শিক্ষক দিবস উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র‌্যালি



 শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু  প্রতিপাদ্যকে ধারন করে 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে শিক্ষক দিবস উপলক্ষে  এক বর্ণাঢ্য র‌্যালি  ও আলোচনা সভা ২৭  অক্টোবর  ( বৃহস্পতিবার )  সকাল  ১০ টায় চট্টগ্রাম কলেজ ফটক থেকে শুরু হয়ে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গনে এসে শেষ হয়। চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ ও শিক্ষক দিবস  উদ্যাপন কমিটির আহবায়ক অধ্যক্ষ মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত র‌্যালিতে  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওমরগণি এম.ই.এস.কলেজের অধ্যক্ষ ও শিক্ষক দিবস উদ্যাপন কমিটির সদস্য আ.ন.ম.সরওয়ার আলম, বায়তুশ শরফ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলনা আমিনুল ইসলাম, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার লুৎফুর নাহার, চট্টগ্রামের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ শহিদুল ইসলাম, কাজ আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সানজিদা মোখতার তানজিন, ডাঃ খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেদা আকতার, ন্যাশনাল প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষিকা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার চট্টগ্রাম ও শিক্ষক দিবস ২০২২ উদ্যাপন কমিটির সদস্য সচিব মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চল চট্টগ্রামের উপ-পরিচালক প্রফেসর হোসাইন আহমেদ আরিফ ইলাহী, মাউশি চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক ড. গাজী গোলাম মাওলা, মাউশি চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক দেবব্রত দাশ। উক্ত র‌্যালি আরো উপস্থিত ছিলেন হাজী মোঃ সরকারি মহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ কামরুল ইসলাম, সরকারি সিটি কলেজ চট্টগ্রামের অধ্যক্ষ প্রফেসর ড. সুদীপা দত্ত, সরকারি কমার্স কলেজ চট্টগ্রামের অধ্যক্ষ প্রফেসর সুসেন কুমার বড়ুয়া, বাকলিয়া সরকারি কলেজ চট্টগ্রামের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জসিম উদ্দীন খান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার নূর, আগ্রাবাদ মহিলা কলেজ চট্টগ্রামের অধ্যক্ষ কৃঞ্চ কান্তি দত্ত, টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর এম. নাসির উদ্দীন মজুমদার, কলেজিয়েট স্কুল চট্টগ্রামের প্রধান শিক্ষক মোহাম্মদ সিরাজুল ইসলাম, হাজী মোঃ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ের চট্টগ্রামের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল আমিন, সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় চট্টগ্রামের প্রধান শিক্ষক মমতাজ বেগম, শিক্ষা চিন্তক অধ্যাপক শামসুদ্দীন শিশির প্রমুখ। 

 সভায় বক্তৃরা বলেন  - শিক্ষকরাই ইতিবাচক সমাজ বিনির্মানের অন্যতম হাতিয়ার। শিক্ষকদের মাধ্যমেই একটি সুন্দর, মানবিক মূল্যবোধ সম্পন্ন প্রযুক্তি নির্ভর উন্নত বাংলাদেশ গড়া সম্ভব। যা করোনা কালেই  শিক্ষকবৃদ তাদের কর্মের সফলতা দেখিয়ে সারা বিশ্বে সুনাম  অর্জন করেন।



আরও খবর