মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহীন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী ওয়াজেদুল ইসলাম শাহীন। বৃহস্পতিবার (০২ মে) দুপুরে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের (ফেসবুক) টাইমলাইনে ৫৮ সেকেন্ডের একটি ভিডিও বার্তা দিয়ে তিনি সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তবে, এ ব্যাপারে কোনো লিখিত কাগজ পাননি বলে জানান- উপজেলা নির্বাচন কর্মকর্তা বা সহকারী রির্টানিং কর্মকর্তা আনোয়ারুল ইসলাম। নির্বাচন কমিশন ঘোষিত ৬ষ্ঠ দফার প্রথম পর্যায়ের ভোট গ্রহণ করা হবে আগামী ৮ মে। ভোট গ্রহণের একসপ্তাহ আগে সরে দাঁড়ানোর এ ঘোষণা দিলেন ওয়াজেদুল ইসলাম শাহীন। তিনি ঘোড়া প্রতিক নিয়ে প্রচারণার শুরু থেকে মাইকিং, পোস্টারিং (মার্কা) ও বিভিন্ন উঠান বৈঠক করছিলেন। বৃহস্পতিবার দুপুরে তিনি ভিডিও বার্তায়- মায়ের অসুস্থতা ও পারিবারিক সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে আসলাম বলে উল্লেখ করেন। এ ব্যাপারে ওয়াজেদুল ইসলাম শাহীনের ব্যক্তিগত মুঠোফোন নম্বরে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেন নি। শহর-গ্রামের কোথাও তাঁর মাইকিং বা প্রচার-প্রচারণা করা হচ্ছেনা। বর্তমানে টানা তিনবারের নির্বাচিত রুহুল আমীন বাবুল আনারস প্রতিক ও রেজাউল করিম নামে টেলিফোন প্রতিক নিয়ে নির্বাচনী মাঠে থাকছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা বা সহকারী রির্টানিং কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, ‘প্রার্থীর সরে দাঁড়ানোর ব্যাপারে লিখিত বা কাগজ হয়না। উনার প্রত্যাহারের সময় যখন ছিলো তখনকার বিষয়টি ভিন্ন। এখন উনি হয়তো প্রচার-প্রচারণা করবে না, মানুষের ভোট চাবে না। এখন উনার নামে ও প্রতিকে ব্যালট এবং অন্যান্য আনুসঙ্গিক সবকিছু নির্বাচন কমিশন থেকে চলে আসবে।’

আরও খবর