সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইগাতী থানা পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিশুদের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষ রোপন বগুড়ার আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে, বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি ‘ষড়যন্ত্রকারী’ আখ্যার প্রতিবাদে দোহাজারীতে এমপির বিরুদ্ধে বিক্ষোভ, ঐক্য নিয়ে প্রশ্ন বরিশাল নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে ১০০টি সরঞ্জাম বিতরণ পাঁচবিবিতে অটোভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে বিশেষ সম্মাননা পেলেন ইউপি চেয়ারম্যান শফিউল আলম ইউক্রেনকে এখনও গোয়েন্দা তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম: বিতর্কিতদের বাদ দিতে ‘তৃণমূল বিএনপি’র ২৪ ঘণ্টার আল্টিমেটাম চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪ চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বসতবাড়িতে, সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন" প্রশিক্ষণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস

প্রান্তিক মানুষদের মূলধারায় নিয়ে আসতে চেষ্টা করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-05-2024 12:33:23 am

প্রান্তিক মানুষদের মূলধারায় নিয়ে আসতে চেষ্টা করা হচ্ছে বলে জানিয়ে সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যে জনগোষ্ঠী কিছুটা দুর্বল, যারা নিজেরটা নিজেরা করতে পুরোপুরি সফল নয়, যারা অবস্থানগত, ভৌগোলিক কারণে প্রান্তিক -সেই প্রান্তিক মানুষগুলোকে মূলধারায় নিয়ে আসতে চেষ্টা করছি।


৩ মে, শুক্রবার সন্ধ্যার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার গজারিয়ায় ‘হেনরী ভুবন বৃদ্ধাশ্রম’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


তিনি বলেন, প্রান্তিক মানুষগুলোর জীবন যাতে সুন্দর ও সহজ হয় সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। সেটি যদি সব জায়গায় করতে পারি, তাহলেই আমরা কাঙ্ক্ষিত মানবিক বাংলাদেশ গঠন করতে পারব।


বৃদ্ধাশ্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে দীপু মনি বলেন, বৃদ্ধ বাবা-মাকে একা বাসায় রেখে সংসারের প্রয়োজনে কাজ-কর্মে যেতে হয়। তখন তারা নিঃসঙ্গতাবোধ করেন, বিষণ্নতায় তারা মানসিক সমস্যায় কষ্ট পান। এমন সময়ে তাদের যেকোনো সঙ্গ প্রয়োজন হয়, তারা প্রয়োজন অনুভবও করেন। যে কারণে আজ দেশের বিভিন্ন স্থানে বৃদ্ধাশ্রম গড়ে উঠছে।


এসময় সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী, সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়, জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবু, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদারসহ নেতারা উপস্থিত ছিলেন।


সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নারী নেত্রী জান্নাত আরা তালুকদার হেনরী তার ব্যক্তি উদ্যোগে ছয় একর জায়গায় দ্বিতল আধুনিক ভবনে ৫৬টি কক্ষে ১১২ জন বসবাস করতে পারবেন। এই ভবনে বিনোদনসহ আছে নানা সুবিধা। সামনে সৌন্দর্য বর্ধন, পুকুরসহ আছে পার্ক সুবিধাও।


Tag
আরও খবর





deshchitro-6ace682e452a7-131026111942.webp
কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন

১৮ ঘন্টা ২০ মিনিট আগে