কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

সাতক্ষীরার কালিগঞ্জে দুই প্রতারক জনতার হাতে আটক

সাতক্ষীরার কালিগঞ্জে দুই প্রতারক জনতার হাতে আটক


 সাতক্ষীরা জেরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের মাঘুরালী গ্রামে ২ প্রতারক মহিলাদের বিভিন্ন ভাতা কার্ড করার নামে টাকা হাতিয়ে নেওয়ার সময় স্থানীয়দের হাতে ধরা পড়েন। এই চক্রের প্রধান নারাণপুর গ্রামের মৃত আজগার আলীর পুত্র মিজানুর রহমান (৪২) ও চক্রের আর একজন একই গ্রামের আঃ ওহাবের পুত্র আবু সালেক (৪৫)।শনিবার (৪ মে) সকালে উপজেলার মাঘুরালী গ্রামের আবু বক্কারের স্ত্রী ময়নাকে প্রতিবন্ধী ভাতা বাবদ বড় অংকের অনুদান কার্ড করে দেওয়ার নামে দেড় হাজার টাকা দাবি করেন। এর আগে গত বৃহস্পতিবার ময়নার কাছ থেকে প্রতারক মিজানুর দেড় হাজার টাকা হাতিয়ে নেন। একই সাথে ময়নার শ্বাশুরি মৃত জোহর আলীর স্ত্রী আনোয়ারাকে বয়স্ক ভাতা কার্ড দেওয়ার নামে এক হাজার আট শত টাকা দাবি করেন। তাৎক্ষণিক আনোয়ারা তিনশত টাকা তাদের কাছে দেন। 


এ ঘটনার সপ্তাহ খানেক আগে বিশেলক্ষী গ্রামে গর্ভবতী ভাতা কার্ডের নামে আবু বক্কারের কাছ থেকে হাতিয়ে নেন দেড় হাজার টাকা। ভুক্তভোগী আবু বক্কার বলেন, আমার সন্তান জন্মগ্রহণ করেছে কয়েকমাস হলো। তবে আমাকে প্রতারক মিজানুর বলেছিলো স্ত্রীর গর্ভধারণের কাগজপত্র ও দেড় হাজার টাকা দিলে এক সপ্তাহের মধ্যে ভাতা কার্ড আসবে। এই প্রতারক আমার বাড়ির পাশে শফিকুলের কাছ থেকেও টাকা নিয়েছে।এসময় প্রতারক চক্রের কাছে পাওয়া যায় বেশ কয়েকটি প্রতিবন্ধী কার্ডের খালি ফরম, বিভিন্ন এলাকার মহিলাদের আইডি কার্ডের ফটোকপি, ছবি সহ বিভিন্ন কাগজপত্র, মেডিকেল অফিসারের নকল সিল ও ভুয়া মেডিকেল সার্টিফিকেট। 


নলতা ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান জানান, আমার ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার সিরাজুল ইসলাম আমাকে মুঠোফোনে জানালে আমি তখনই ঘটনাস্থলে দফাদার পাঠিয়ে প্রতারক মিজানুর ও আবু সালেককে পরিষদে এনে আটকে রাখি এবং থানায় খবর দিলে পুলিশ  গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

আরও খবর

6ab0c26058a1f-210926113632.webp
বিশ্ববাজারে কমলো তেলের দাম

৪ ঘন্টা ৬ মিনিট আগে