যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ

ফুচকা খেয়ে অভয়নগরে ২১৩ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

যশোরের অভয়নগরে ঈদ মেলায় ফুচকা খেয়ে নারী শিশুসহ প্রায় ২ শতাধিক শিশু, নারী ও পুরুষ  অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়া গেছে । সোমবার ঈদের দিন খাদ্যে বিষক্রিয়ার ফলে (ফুড পয়জনিং) অধিকাংশ রোগীর পেটে ব্যথা ও বমির লক্ষণ দেখা গেছে। এসব লক্ষণ নিয়ে ঈদের দিন থেকে বুধবার দুপুর পর্যন্ত নারী শিশু ও বিভিন্ন বয়সের পুরুষসহ অন্তত ২শ' ১৩ জনকে ভর্তি করা হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলীমুর রাজিব জানিয়েছেন। 

তিনি জানান, ঈদের দিন থেকে বুধবার দুপুর পর্যন্ত ভর্তিকৃতদের মধ্য থেকে ৫৩ জনকে চিকিৎসা শেষে ছুটি দেয়া হয়েছে। ১৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা খুলনাসহ বিভিন্ন হাসপাতালে রেফার্ড করা হয়েছে। ভর্তিকৃত বাকিদের অবস্থা উন্নতির দিকে।

হাসপাতাল কর্তৃপক্ষ আরো জানায়, খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত উপজেলার কাপাশহাটী গ্রামের মাওলানা তাকিব হুসাইনের পরিবারের ৩ জন, বেঙ্গল টেক্সটাইল মিল মসজিদের ইমাম সাহেবের পরিবারের ৮ জন, প্রেমবাগ ইউনিয়নের প্রেমবাগ গ্রামের ৫ জন, গুয়াখোলা, বুইকারা, শংকরপাশাসহ বিভিন্ন গ্রামের প্রায় ২শ' ১৩ জন রোগীর চিকিৎসা দেয়া হয়েছে।

উপজেলার কাপাশহাটী গ্রামের বাসিন্দা মাওলানা তাকিব হুসাইন বলেন, ঈদের দিন বিকালে স্বপরিবারে ভাঙ্গাগেট এলাকায় ভৈরব সেতু সংলগ্ন এক ঈদ মেলায় বেড়াতে গিয়েছিলাম। সেখানে এক স্টল থেকে ফুচকা খেয়ে ৩ জন অসুস্থ হয়ে পড়ে। বাড়ি ফেরার পর পেটে ব্যথার সঙ্গে বমি শুরু হয় তাদের। হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকরা জানান খাদ্যে বিষক্রিয়ার কারণে এমন হয়েছে। 

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব বলেন, ‘ঈদের দিন থেকে আজ (বুধবার) পর্যন্ত ২শ' ১৩ জন ফুড পয়জনিং (খাদ্যে বিষক্রিয়া) রোগীকে ভর্তি হয়েছে। এদের মধ্যে শিশুর সংখ্যা বেশি, তবে বয়স্ক নারী-পুরুষও রয়েছেন। স্যালাইনসহ প্রয়োজনীয় ওষুধ দেয়া হচ্ছে।আশা করি খুব দ্রুতই সকলে সুস্থ হয়ে বাড়িতে ফিরতে পারবে।

এদিকে যে দোকান থেকে ফুচকা খেয়ে এরকম অসুস্থ হয়েছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির বিধান নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী এবং এলাকার সচেতন মহল।

Tag
আরও খবর