এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু

ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত



 ঈশ্বরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  বিকেলে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টুর নেতৃত্বে একটি  র‍্যালি বের করা হয়। 

র‍্যালিটি ঈশ্বরগঞ্জ খেলার মাঠ থেকে শুরু হয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে ঈশ্বরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু বক্তব্য দেন। তিনি বলেন, যুবদল বিএনপির একটি গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা রেখে আসছে। যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও বেগবান করতে হবে। বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় যুবদল রাজপথে সক্রিয় ছিল আছে থাকবে।

র‍্যালিতে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের গ্রাম সরকারবিষয়ক সম্পাদক আশিক উজ্জ্বল, সদস্য আল আমিন শেখ ও জিয়াউর রহমান জিয়া, ঈশ্বরগঞ্জ পৌর যুবদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, যুবনেতা আবু সাঈদ সৈকত, সোহাগ সওদাগর, রফিকুল ইসলাম রবি, মিজানুর রহমান মিজান, জাহাঙ্গীর আলম, আব্দুল গফুরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অপরদিকে, ঈশ্বরগঞ্জ পৌর যুবদলের সভাপতি আব্দুর রাশিদের নেতৃত্বে আরেকটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‍্যালিটি ঈশ্বরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলা পরিষদের সামনে দিয়ে ঘুরে পুনরায় কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। এতে পৌর যুবদলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।


Tag
আরও খবর