লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড।
লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড।
লাখাই উপজেলায় গাঁজাসহ আটক মো. সাইদুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৭ অক্টোবর ) বেলা ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার মোড়াকরি গ্রামে এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ ও উপপরিদর্শক (এসআই) শাহ আলম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে উপস্থিত ছিলেন। সাজা প্রদানের পর দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে পুলিশি পাহারায় কারাগারে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে মোড়াকরি গ্রামের মৃত কাসেম মিয়ার ছেলে সাইদুল ইসলামকে কয়েক পুরিয়া গাঁজাসহ আটক করেন স্থানীয় কয়েকজন সচেতন ব্যক্তি। পরে খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে হেফাজতে নেয়।
খবর পেয়ে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত সাইদুল ইসলামকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন।