সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুতুবদিয়ায় অটোরিকশার ধাক্কায় ২ শিশু আহত

কক্সবাজারের কুতুবদিয়ায় অটোরিকশার ধাক্কায় ২ শিশু আহত হয়েছে।শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে উত্তর ধূরুং ইউনিয়নের উত্তরণ বিদ্যানিতেন স্কুলের সামনে এ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। দুর্ঘটনায় দুই শিশু গুরুতর আহত হয়। আহতরা হলেন, উত্তর ধূরুং ইউনিয়নের আজিম উদ্দিন সিকদার পাড়ার নেজাম উদ্দিনের শিশু পুত্র রেজাউল করিম(৫) ও একই এলাকার মোহাম্মদ ইউনুছের মেয়ে মোছাম্মদ মাহি আকতা(৯)।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ মামুনুর রশিদ জানান, উত্তরণ বিদ্যানিকেত স্কুলের সামনে দক্ষিণ দিক থেকে আসা একটি অটোরিকশা রাস্তার পাশে থাকে দুই শিশুকে ধাক্কা দেয়, এতে ২শিশু গুরুতর আহত হয়। আহত অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। 

কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডাক্তার নাঈমা তাবাসসুম রনি জানান, আহত দুই শিশুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, শিশু রেজাউল করিম হাতের আঘাত গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে। মাহিকেও এক্সরে দিতে হবে বলেও জানান তিনি। 

উত্তর ধূরুং ইউপি সদস্য ইমরুল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকালে অটোরিকশার ধাক্কায় দুই শিশু আহত হওয়ার খবর পেয়ে তাদেরকে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুই শিশু আপন মামাতো- ফুফাতো ভাইবোন। শিশু রেজাউল করিমের মা মারা যাওয়ার পর নানার বাড়িতে থাকতেন বলে জানান তিনি।

Tag
আরও খবর