মায়ের ইসালে সওয়াবে মাসব্যাপী বিনামূল্যে চিকিৎসা দেবেন ডা. ইকবাল হোসেন নিজামী জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা কমিটিকে বিশ্বনাথ উপজেলা বিএনপির অভিনন্দন লাখাইয়ে কৃষক কার্ড ও কৃষি প্রণোদনার বিতরণ কার্যক্রমের উদ্বোধন। স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী মিঠাছড়া বাজারে উমা জুয়েলার্সের উদ্বোধন, ৩ দিন মজুরি ও ভ্যাট ফ্রি কালিগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২ নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা নোয়াখালীতে প্রতিদিনের ন্যায় কিশোর গ্যাংবিরোধী আরো আটক ৬৮ জন নিখোঁজের ২১ ঘন্টা পর নওয়াপাড়া ভৈরব নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার মানুষের সেবক হয়ে বেঁচে থাকতে চাই: ফাজিলপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ আলী পাংশায় জুয়েলারি দোকানে চুরি: ১৫ ভরি স্বর্ণ ও ২২০ ভরি রূপার গহনা উদ্ধার, গ্রেপ্তার ১ দৌলতদিয়ার প্রিয় মুখ মোহন মন্ডলের জানাজা ও দাফন সম্পন্ন গোয়ালন্দে বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠন, শপথ গ্রহণ মোংলায় বিশ্ব প্রবীণ দিবস পালিত শ্যামনগরে চাউলখোলার বেড়িবাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন বর্ণাঢ্য আয়োজনে গুড়পুকুর মেলার উদ্বোধন আন্তর্জাতিক প্রবীণ দিবসে শেরপুরে র‍্যালি ও আলোচনা সভা শেরপুরে বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তির অর্থ, ক্রেস্ট ও সনদ বিতরণ পীরগাছায় মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির সমাপনী দিনে ইউনিয়ন জামাতের কর্মী সমাবেশ লালপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে বিশেষ অভিযানে বিপুল পরিমান চোরাই অটোরিকশা ও যন্ত্রাংশ উদ্ধার, গ্রেফতার - ৩।

, গ্রেফতার - ৩।




নোয়াখালীতে বিশেষ অভিযানে বিপুল পরিমান চোরাই অটোরিকশা ও যন্ত্রাংশ উদ্ধার, গ্রেফতার - ৩।

বিগত ১৭/১০/২০২২খ্রিঃ তারিখ মোহাম্মদ হাসান (৫৪), পিতা-মোঃ সফি উল্যাহ, সাং-আজিজুল্যাহপুর, থানা-সুধারাম, জেলা-নোয়াখালী জানান তার গ্যারেজ থেকে অটোরিক্সা চুরি করে গ্যারেজের কর্মচারী মোঃ সহিদ (৩৮), পিতা-মৃত সাহাব উদ্দিন প্রঃ সাইজ উদ্দিন, মাতা-মৃত সুফিয়া বেগম, সাং-বেইলর (সাদিপুর, দ্বীন ইসলাম ড্রাইভার বাড়ী), থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ আত্মগোপন করে। তার দেয়া অভিযোগের ভিত্তিতে সুধারাম থানার মামলা নং-২৬, তারিখ-১৭/১০/২০২২খ্রিঃ, ধারা-৪২০/৪০৮ পেনাল কোড রুজু করা হয়। মামলাটি তদন্তকালে জানা যায়, মোঃ সহিদ (৩৮) নোয়াখালী জেলা চোরদলের সক্রিয় একজন সদস্য। সে নোয়াখালী জেলার বিভিন্ন স্থান হতে অটোরিক্সা চুরি করে উক্ত অটোরিক্সার রং পরিবর্তন করে অন্যত্র বিক্রি করত। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) স্পেসল্যাব চৌধুরী প্রমোজ গোপন সংবাদের ভিত্তিতে আসামী মোঃ সহিদ (৩৮) এর অবস্থান নির্ণয় করেন। গত ২৭/১০/২০২২খ্রিঃ তারিখ মাননীয় পুলিশ সুপার, নোয়াখালী জনাব মোঃ শহীদুল ইসলাম পিপিএম মহোদয় ও অফিসার ইনচার্জ সুধারাম মডেল থানার দিক-নির্দেশনায় সুধারাম মডেল থানার একটি চৌকস টিম এসআই (নিরস্ত্র) স্পেসল্যাব চৌধুরী প্রমোজের নেতৃত্বে বরিশাল বিভাগের ভোলা জেলায় অভিযান পরিচালনা করে মোঃ সহিদ (৩৮) কে গ্রেফতার করেন। আসামী মোঃ সহিদ (৩৮) কে জিজ্ঞাসাবাদে সে চুরির ঘটনায় সম্পৃক্ত থাকার বিষয়ে স্বীকার করে। আসামীর নিকট হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তার সহযোগী ১। মোঃ জুয়েল (২৭), পিতা-মোঃ শাহিন, মাতা-বিবি কুহিনুর বেগম, সাং-দক্ষিণ চরবাগ্যা, ২০নং দিঘীরজান, ৫নং ওয়ার্ড, ৫নং চরজুবলী ইউপি, থানা-চরজব্বর, ২। মোঃ খোরশেদ আলম (৩২), পিতা-মৃত নুর আলম, মাতা-রানী বেগম, সাং-আলমপুর (ওয়াজ উদ্দিন সুফী বাড়ী), ৬নং ওয়ার্ড, ৬নং রাজগঞ্জ ইউপি, থানা-সুধারাম, উভয় জেলা-নোয়াখালীদ্বয়কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে সুধারাম মডেল থানার উক্ত চৌকস টিম নোয়াখালী জেলাধীন চরজব্বর, বেগমগঞ্জসহ বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতারকৃতদের সনাক্তমতে ২০টি চোরাই অটোরিক্সা এবং অটোরিক্সার বিভিন্ন পার্টস, বডি, স্প্রিং সহ অন্যান্য মালামাল উদ্ধার করে। আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর