জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ

খেলোয়াড়দের শুধু মাঠের অনুশীলন নয় , নিজের জীবনাচরণেও ডিসিপ্লিন গ্রহণ করতে হবে - সাবেক মেয়র আ, জ , ম নাছির উদ্দীন

চন্দনাইশ ব্রাদার্স ইউনিয়ন ক্রীড়া একাডেমির জার্সি উন্মোচন করছেন প্রধান অতিথি আ, জ, ম নাছির উদ্দীন




চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা সিজেকেএস সাধারণ সম্পাদক ও  সাবেক  সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, খেলোয়াড় হিসেবে নিজেকে গড়ে তুলতে হলে শুধু মাঠের অনুশীলন বা প্রশিক্ষণ নয়। এসবের পাশাপাশি নিজের জীবনাচরণেও ডিসিপ্লিন গ্রহণ করতে হবে। খাদ্যাভ্যাস, বিশ্রাম, পরিশ্রম, অনুশীলন সবকিছুতে রুটিন লাইফ মেনে চলতে হবে। জীবনাচরণ দুর্বলতার কারণে অনেক মেধাবী খেলোয়াড়কে অসময়ে বিদায় নিতে হয়েছে।

২৮ অক্টোবর  ( শুক্রবার  ) বিকেলে নগরীর জিউসি মোড়স্থ একটি রেস্টুরেন্টে চন্দনাইশ ব্রাদার্স ইউনিয়ন ক্রীড়া একাডেমির জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

চন্দনাইশ ব্রাদার্স ইউনিয়ন ক্রীড়া একাডেমির সভাপতি মুহাম্মদ শাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. তিমির বরণ চৌধুরী, বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহিম, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম একরাম হোসেন, চন্দনাইশ সমিতির সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান, বনজৌর রেস্টুরেন্টের স্বত্বাধিকারী আক্কাস উদ্দিন, মো মঈন উদ্দিন, সিজেকেএস কাউন্সিলর সাইফুল আলম বাপ্পী, পীর হেলাল উদ্দিন ও সামিউল ইসলাম মাহিন বক্তব্য রাখেন।

আরও খবর