গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

ন্যাশনাল ব্যাংকের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার নানান পকিল্পনা চেয়ারম্যান খলিলের

ন্যাশনাল ব্যাংক লিমিটেড চট্টগ্রাম অঞ্চলের শাখা প্রধানদের নিয়ে মতবিনিময় সভায় চেয়ারম্যান খলিলুর রহমান বলেছেন, ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদের পক্ষ হতে তিনি কর্মীদের উদ্দেশ্য নতুন উদ্যোমে কাজ করা, শ্রেণিকৃত ঋণ আদায়, আমানত সংগ্রহের জন্য গ্রাহকদেরকে ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ সম্পর্কে জানানোর কথা বলেন। ঋণ আদায়ের ব্যাপারে তিনি সর্বশক্তি নিয়োগ, খেলাপী ঋণ আদায়ের ক্ষেত্রে গ্রাহকদের কোন প্রকার ছাড় দেয়া হবে না বলে জানান। ২০২৪ সালের ব্যাংকের লক্ষ্যমাত্রা অর্জনসহ ব্যবসা সম্প্রসারণ, গ্রাহক সেবারমান বৃদ্ধি, শ্রেণিকৃত ঋণ আদায়সহ বিভিন্ন ব্যবসায়িক কর্মপরিকল্পনার মাধ্যমে ব্যাংকের উত্তরোত্তর উন্নতি ও হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য সংকল্পবদ্ধ হওয়ার জন্য আহবান জানান। এ সময় ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম, কৌশলগত কর্মপন্থা প্রণয়নসহ সার্বিক প্রবৃদ্ধির বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

শনিবার (১১ মে) সকালে চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান খলিলুর রহমান এসব কথা বলেন। সভায় ব্যাংক পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রফেসর মো. হেলাল উদ্দিন নিজামী, পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন মোয়াজ্জেম হোসেন, মো. রিয়াজুল করিম, এরশাদ মাহমুদ, প্রফেসর এ কে এম তফাজ্জল হক ও ড. রত্না দত্ত, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল আলম খান,উপ-ব্যবস্থাপনা পরিচালক শেখ আকতার উদ্দিন আহমেদ ও মো. আব্দুল মতিন। চট্টগ্রামের আঞ্চলিক প্রধানসহ চট্টগ্রামের সকল শাখার ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন। 


Tag
আরও খবর