চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

কচুয়ায় এসএসসিতে জিপিএ ৫ পেয়েছে ৫৬৬ জন


কুমিল্লা শিক্ষা বোর্ডের অধিনে চাঁদপুরের কচুয়ায় রবিবার প্রকাশিত এসএসসি, দাখিল ও ভোকেশনালে মোট ৫,৩৮২জন পরীক্ষার্থী অংশগ্রহন করে তন্মধ্যে ৫,০৬৯ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ ৫ পেয়েছে ৫৬৬জন।

জানা গেছে, চাঁদপুরের কচুয়ায় ৪০টি উচ্চ বিদ্যালয়ের মধ্যে ৩,৬০৫ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ৩,৪২৪ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। ৭টি উচ্চ বিদ্যালয় শতভাগ উত্তীর্ণ হয়, জিপিএ ৫ পেয়েছে ৪৪৪ জন এবং শতকরা পাশের হার ৮৯.৪৩%। ভোকেশনালে ৪টি উচ্চ বিদ্যালয় থেকে ২১৪ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে, ২০২জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়, জিপিএ-৫ পেয়েছে ৬ জন, শতকরা পাশের হার ৯৪.। এছাড়া ৩৬ দাখিল মাদ্রাসা থেকে ১,৫৬৩ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ১,৪৪৩ জন উত্তীর্ণ হয়। জিপিএ ৫ পেয়েছে ১১৬ জন এবং পাশের হার ৯২.৩২%।

ফলাফলের দিক থেকে এবছর কচুয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ১১৪জন পরীক্ষার্থী অংশগ্রহন করে সকলেই উত্তীর্ণ হয় এবং ৬০ জন জিপিএ-৫ উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে। আশেক আলী খান স্কুল এন্ড কলেজ থেকে ১৩৬জন পরীক্ষার্থী অংশগ্রহন করে সকলেই উত্তীর্ণ হয় এবং ৩৯জন জিপিএ-৫ পেয়ে উপজেলা পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করে এবং মাঝিগাছা মাওলানা মবিন উচ্চ বিদ্যালয় থেকে ১০৩জন শিক্ষার্থী অংশগ্রহন করে সকলেই উত্তীর্ণ হয় এবং ৩৮জন জিপিএ-৫ পেয়ে উপজেলা পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করে।

Tag
আরও খবর