‎সুন্দরবনের ঢাংমারী খালে ছাগল শিকার করল বিশাল কুমির বাজারে তাজা মাছের আড়ালে ‘রঙের খেলা’: স্বাস্থ্যঝুঁকিতে ভোক্তা তথ্য অধিকার আইনের আবেদন নিয়ে উত্তেজনা, পিআইওর বিরুদ্ধে অর্থ দাবির অভিযোগ নাগেশ্বরীতে বগুড়া দই ঘর ও এশিয়া হোটেলে অভিযান অতঃপর জরিমানা মধুপুরে কুকুরের উপদ্রব: আহত ৩, ছড়িয়েছে আতঙ্ক বরিশাল ক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় এ্যাডঃ মুজিবুর রহমান সরোয়ার কে ফুলেল শুভেচ্ছা" লাখাইয়ে মৃগীরোগে আক্রান্ত যুবক পানিতে পড়ে মৃত্যু। শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির সভা এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা দৌলতদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, সরকারি ল্যাপটপ ও মাউস খোয়া আক্কেলপুরে শ্রীকৃষ্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ঘোষণা জুলাই হত্যাকাণ্ডে জড়িত শেখ হাসিনাসহ সকল খনিদের ফাঁসির দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন ক্যাম্পাসে ধীরগতির ইন্টারনেট, ভোগান্তিতে ববির শিক্ষার্থীরা পীরগাছায় জামায়াতের গণমিছিল, তিস্তা মহাপরিকল্পনাসহ বিভিন্ন দাবিতে পথসভা ৪ বিভাগে ভারী বর্ষণের আভাস পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী আজানের সময় কথা বলা যাবে? ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা এআই দিয়ে লেখা পোস্ট শনাক্তে নতুন রিপোর্ট বাটন আনছে লিংকডইন অভয়নগরে মোটরসাইকেল-ভ্যানের মুখোমুখি সং*ঘর্ষে বৃদ্ধ নি*হত

এমপি নূর মোহাম্মদের ছোট ভাইয়ের নির্বাচনী প্রচারনায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা



ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : 

জামালপুরের বকশীগঞ্জে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান পদে প্রার্থী স্থানীয় এমপি নূর মোহাম্মদের ছোট ভাইয়ের নির্বাচনী প্রচারনায় ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছেন। 


সোমবার (১৩ মে) বিকেলে পৌর শহরের কামারপট্টি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট  ও সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা জরিমানা করেন।


স্থানীয় সূত্রে জানা যায়, এমপি নূর মোহাম্মদের ছোট ভাই চেয়াম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম সাত্তারের ঘোড়া প্রতীকের পক্ষে উচ্চ শব্দে ট্রাকে সাইন্ড বক্স ও বাদ্যযন্ত্র নিয়ে নির্বাচনী প্রচারনা করার দায়ে উপজেলা আওয়ামী লীগ সাংস্কৃতিক ফোরামের আহ্বায়ক মনিরুজ্জামানকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। 


ভ্রাম্যমাণ আদালতে বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা বলেন, উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধি মালা ২০১৬ এর লঙ্ঘণ করায় 

ঘোড়া প্রতীকের প্রচারণায় এক ব্যক্তিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। '


আরও খবর