কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

মানিক মির্জা - এক ভয়ংকর প্রতারকের গল্প।

রাঙ্গুনিয়ার উপজেলার বাসিন্দা তৌহিদুল ইসলাম মানিক প্রকাশ মানিক মির্জা; যদিও স্থানীয়দের অভিমত তার পৈতৃকভিটা রাঙ্গুনিয়া নয়, এমনকি স্থানীয় ধণাঢ্য এক পরিবারের কন্যাকে ভাগিয়ে নিয়ে গিয়ে পরবর্তীতে এখানে বসতি গেড়েছে বলেও তথ্য পাওয়া যায়। 


মানিক মির্জা দীর্ঘদিন ধরে প্রবাসে জাল পাসপোর্ট তৈরী, ওয়ার্ক পারমিট ভিসার প্রলোভন দেখিয়ে দেশের নিম্ন মধ্যবিত্ত শ্রেণীকে টার্গেট করে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা! এছাড়াও নানান অবৈধ কর্মকান্ডে জড়িত থাকায় থেকে প্রায় তিন বছর আরব আমিরাতে হাজতবাস করে মানিক; পরবর্তীতে নানান মাধ্যমে জেল থেকে বেরিয়ে সেখান থেকে পাড়ি জমায় কাতারে।


দুর্নীতি ও অবৈধ কর্মকান্ডের সকল নাড়িনক্ষত্র জানা আছে মানিক মির্জার, আর তাই জেল থেকে বেরিয়েও শুরু করেছে নিত্যনতুন কৌশলে প্রতারণা; যার শিকার হয়েছে অসংখ্য অসহায় মানুষ এমনকি বহু শিক্ষিত শ্রেণীও বোকা বনে গিয়েছে তার চল-চাতুরীর কাছে!

এছাড়াও বিয়ের পরও আছে অসংখ্য নারীঘটিত কেলেংকারীর অভিযোগ! বর্তমানে নানান জন থেকে ব্যবসার নামে ও পারিবারিক সমস্যা দেখিয়ে লক্ষ লক্ষ টাকা ধার করে পালিয়ে বেড়াচ্ছে মানিক। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভুক্তভোগী জানান - পাওনাদার ও তার অর্থ কেলেংকারীর শিকার ব্যক্তিদের সাথে সে কিছুদিনের মধ্যেই সবরকম যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয় এবং অন্য কোন মাধ্যমে যোগাযোগ করতে গেলে নানানরকম আবেগতাড়িত গল্প ও সহানুভূতির আশ্রয় নেয়; পরবর্তীতে মূল বিষয় ফাঁস হলে বিভিন্ন রাজনৈতিক নেতার নাম ভাঙিয়ে ভুক্তভোগীকে জীবননাশের হুমকী পর্যন্ত দেয় যার কিছু রেকর্ড এই প্রতিনিধির হাতে এসে পৌঁছেছে! এ বিষয়ে What’s App বা ইমোতে মানিকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

ভুক্তভোগীরা দেশের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বিদেশে পালিয়ে থাকা প্রতারক মানিক মির্জাকে আইনের আওতায় আনার দাবী জানান।

Tag
আরও খবর

6ab0c26058a1f-210926113632.webp
বিশ্ববাজারে কমলো তেলের দাম

২ ঘন্টা ২৯ মিনিট আগে