সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইগাতী থানা পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিশুদের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষ রোপন বগুড়ার আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে, বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি ‘ষড়যন্ত্রকারী’ আখ্যার প্রতিবাদে দোহাজারীতে এমপির বিরুদ্ধে বিক্ষোভ, ঐক্য নিয়ে প্রশ্ন বরিশাল নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে ১০০টি সরঞ্জাম বিতরণ পাঁচবিবিতে অটোভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে বিশেষ সম্মাননা পেলেন ইউপি চেয়ারম্যান শফিউল আলম ইউক্রেনকে এখনও গোয়েন্দা তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম: বিতর্কিতদের বাদ দিতে ‘তৃণমূল বিএনপি’র ২৪ ঘণ্টার আল্টিমেটাম চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪ চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বসতবাড়িতে, সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন" প্রশিক্ষণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস

কূটনৈতিক মিশন খুলতে সম্মত বাংলাদেশ-আয়ারল্যান্ড

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-05-2024 10:06:56 am

নিজ নিজ দেশের রাজধানীতে একে অপরের আবাসিক কূটনৈতিক মিশন খোলার বিষয়ে সম্মত হয়েছে বাংলাদেশ এবং আয়ারল্যান্ড।


স্থানীয় সময় সোমবার (১৩ মে) আয়ার‌ল্যান্ডের রাজধানী ডাবলিনে দুই দেশের মধ্যে অনুষ্ঠিত প্রথম যৌথ পরামর্শক সভায় কূটনৈতিক মিশন খোলার বিষয়ে একমত হয়েছে উভয়পক্ষ।


পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রথম যৌথ পরামর্শক সভায় বসার আগে দুই দেশের পররাষ্ট্র দপ্তরের মধ্যে নিয়মিত দ্বিপক্ষীয় বিষয় আলোচনা করার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।


স্মারকে স্বাক্ষর করার পাশাপাশি সভায় ঢাকার পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।


অন্যদিকে ডাবলিনের পক্ষে নেতৃত্ব দেন আয়ারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল জোসেফ হ্যাকেট।


সভায় দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। যার মধ্যে দুই দেশের পারস্পারিক রাজনৈতিক সম্পর্ক আরও গভীর করা, বাণিজ্য-বিনিয়োগ, আইসিটি, বাংলাদেশ থেকে আয়ারল্যান্ডে পেশাদার ও দক্ষ শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন, খেলাধুলা ও সাংস্কৃতিক বিনিময়ের মতো বিষয়গুলো ছিল। এছাড়া দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রে ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়টিও স্থান পায় এ আলোচনায়।


সভায় বাংলাদেশ-ইইউ অংশীদারিত্ব নিয়ে সন্তোষ প্রকাশ করেন উভয়পক্ষ। এ সময় রোহিঙ্গা সংকট, মিয়ানমার, মধ্যপ্রাচ্য ও ইউরোপের পরিস্থিতিসহ পারস্পরিক স্বার্থ ও উদ্বেগের বিভিন্ন ইস্যুতে নিজ নিজ অবস্থান ব্যক্ত করেন তারা।


সভায় যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পশ্চিম ইউরোপ ও ইইউ) কাজী রাসেল পারভেজ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর





deshchitro-6ace682e452a7-131026111942.webp
কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন

১৮ ঘন্টা ১৮ মিনিট আগে