ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে, বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি ‘ষড়যন্ত্রকারী’ আখ্যার প্রতিবাদে দোহাজারীতে এমপির বিরুদ্ধে বিক্ষোভ, ঐক্য নিয়ে প্রশ্ন বরিশাল নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে ১০০টি সরঞ্জাম বিতরণ পাঁচবিবিতে অটোভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে বিশেষ সম্মাননা পেলেন ইউপি চেয়ারম্যান শফিউল আলম ইউক্রেনকে এখনও গোয়েন্দা তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম: বিতর্কিতদের বাদ দিতে ‘তৃণমূল বিএনপি’র ২৪ ঘণ্টার আল্টিমেটাম চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪ চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বসতবাড়িতে, সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন" প্রশিক্ষণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময়

স্লোভাক প্রধানমন্ত্রী ফিকো’র জীবন ঝুঁকিমুক্ত: উপ-প্রধানমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-05-2024 05:52:08 am

স্লোভাক প্রধানমন্ত্রী রবার্ট ফিকো এক বন্দুকধারীর হত্যা প্রচেষ্টা থেকে বেঁচে গেছেন। তার জীবন এখন ঝুঁকিমুক্ত। স্লোভাক উপ-প্রধানমন্ত্রী এবং পরিবেশ মন্ত্রী টমাস তারাবা এ কথা বলেছেন।

তিনি বিবিসি’কে বলেন, অস্ত্রোপচার সফল হয়েছে এবং প্রধানমন্ত্রীর অবস্থা এখন শঙ্কামুক্ত।

স্লোভাকিয়ার পশ্চিমাঞ্চলীয় হ্যান্ডলোভা শহরে একটি সরকারি বৈঠকের পর অজ্ঞাতনামা এক ব্যক্তির গুলিবর্ষণে ফিকো আহত হয়েছেন।

বাহু, বুক এবং পেটে ক্ষতসহ তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বয়োবদ্ধ বন্দুকধারীকে আটক করা হয়েছে।

স্লোভাক গণমাধ্যমের মতে, তিনি একজন ৭১ বছর বয়সী লেখক জুরাজ সিন্টুলা। জুরাজ সরকারের নীতির সাথে একমত না হয়ে ফিকোকে হত্যা প্রচেষ্টায় গুলি বর্ষণ করে।

ফিকো ইউক্রেনের ওপর একটি নীতিগত অবস্থান মেনে চলেন। তিনি যুদ্ধবিরতি এবং শান্তি আলোচনার পক্ষে। তার সরকার ২০২৩ সালের অক্টোবরে কার্যভার গ্রহণ করে কিয়েভে সামরিক সরবরাহ বন্ধ করে দেয়। তবে মানবিক সহায়তা প্রদান অব্যাহত রাখে। প্রধানমন্ত্রী রাশিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিক করার কথা বলেছেন।


 

Tag
আরও খবর






6ac5b73ac7a7e-071026090634.webp
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

৭ দিন ৭ ঘন্টা ৩০ মিনিট আগে