বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

স্মরণ সভায় বক্তারা রাজশাহীতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অনুকরণীয় ব্যক্তিত্ব আবুল হোসেন মালেক

সোনার দেশ পত্রিকার সাবেক সম্পাদক আবুৃল হোসেন মালেক রাজশাহীতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অনুকরনীয় ব্যক্তিত্ব বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনরা। শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে প্রয়াত এ সাংবাদিকের ৫ম মৃত্যুবার্ষিকী স্মরণে আয়োজিত সভায় তারা এ মন্তব্য করেন।


রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ যৌথভাবে এ স্মরণ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠন দুটির সভাপতি সাইদুর রহমান। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় সম্মানিত অতিথি ছিলেন রাজশাহী সিটি প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জুলফিকার। 


অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি রেজাউল করিম রাজু, দৈনিক সংবাদের স্টাফ রিপোর্টার সুব্রত দাস, জনেনতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহঃ সভাপতি সালাউদ্দিন মিন্টু, আতাউর রহমান স্মৃতি পরিষদ বোয়ালিয়া থানা আহবান সাংবাদিক সাগর নোমানী  প্রচার সম্পাদক সাংবাদিক আমানুল্লাহ আমান, সিনিয়র সদস্য মো. শরিফ উদ্দিন প্রমূখ।


স্মরণ সভায় বক্তারা বলেন, রাজশাহীতে সুস্থ সাংবাদিকতাকে প্রতিষ্ঠিত করতে যে ক‘জন কাজ করেছেন, তাদের অন্যতম ছিলেন আবুৃল হোসেন মালেক। সাংবাদিকতার ক্রান্তিকালে সোনার দেশ পত্রিকাকে দৈনিকে রূপ দিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখেন তিনি। 


তারা বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করতে হবে সাংবাদিকদের। ঘটনার পেছনের ঘটনার বের করে নিয়ে আসা একজন সাংবাদিকের অনন্য বৈশিষ্ট। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে প্রয়াত আবুৃল হোসেন মালেক তরুণদের অনুকরণীয় ব্যক্তিত্ব। এদিন সভা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে স্বাধীনতা বিরোধী চক্রকে প্রতিহত করার আহবানও জানানো হয়।


এ সময় পশ্চিমাঞ্চল রেলওয়ের জনসংযোগ দপ্তরের সাবেক কর্মকর্তা রেজাউল করিম, জনেনতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সদস্য সাজেদুল হক টিটু, জুবায়ের আলম রাজন, হারুনর রশীদ, সানোয়ার আরিফ, মাসুদ রানা, ফারজানা হক, সালাউদ্দিন আহমেদ সোহাগ, সাহিদ সনু, আরিফুল ইসলাম আরিফ, রাবু, রনি,বকুল ইসলাম, হাবিবা, জান্নাত, উম্মে নাজরিন, আরিফ ইসলাম, মো. সাকিবুল আল হাসানসহ আরো আরো অনেকে উপস্থিত ছিলেন।

আরও খবর

6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১৯ ঘন্টা ২৯ মিনিট আগে





6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

১ দিন ৬ ঘন্টা ২২ মিনিট আগে