জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উদযাপিত

কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উপলক্ষে সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরীর কে ক্রেস্ট উপহার দিচ্ছেন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়






শান্তি শৃঙ্খলা সর্বত্র - কমিউনিটি পুলিশিংয়ের  এ মূলমন্ত্রে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিং, চট্টগ্রাম মহানগরের আয়োজনে উদযাপিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে ২০২২  

  এ উপলক্ষে  ২৯ অক্টোবর   ( শনিবার )  সকাল ১০ টায় দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের  জনক চত্বর হতে একটি বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে উক্ত অনুষ্ঠান শুরু হয়। পরবর্তীতে মাল্টিপারপাস শেডে  সিএমপি কমিশনার  কৃষ্ণ পদ রায় বিপিএম (বার), পিপিএম (বার)  মহোদয়ের সভাপত্বিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব এম রেজাউল করিম চৌধুরী।  

 চসিক মেয়র তার বক্তব্যে বলেন  -  স্বাধীনতা যুদ্ধে পুলিশ সদস্যদের অবদানের কথা শ্রদ্ধাভরে স্বরন করেন এবং করোনা মহামারীর সময়ে পুলিশ সদস্যদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। সিএমপি কমিশনার তার বক্তব্যে 'অপরাধ ভীতির পাশাপাশি পুলিশ ভীতি দূর করতে কমিউনিটি পুলিশিংয়ের গুরুত্ব তুলে ধরেন এবং নিঃস্বার্থভাবে পুলিশের পাশে থেকে সকলকে নাগরিক দায়িত্ব পালন করার আহবান  জানান। তিনি  নতুন প্রজন্মের জন্য নিরাপদ নগরী গড়ে তুলতে পুলিশ জনগন কাঁধে কাধ মিলিয়ে কাজ করার উপর গুরুত্বারোপ করেন। এসময়  তিনি প্রতিটি থানার সিপিও এবং কমিউনিটি পুলিশিং কর্মকর্তাদের তাদের বছরব্যাপী কার্যক্রমের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন ও সম্মাননা স্মারক তুলে দেন। দিবসটি উদযাপনের লক্ষ্যে সিএমপির প্রতিটি থানা ও ইউনিট দিনব্যাপী পৃথক পৃথক কার্যক্রম পরিচালনা করেছে। 

'পুলিশই জনতা, জনতাই পুলিশ' এই মূলমন্ত্রকে ধারণ করে জনগণের দোরগোড়ায় পুলিশিং সেবা পৌছে দিতে কর্তব্যনিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রতিটি সদস্য। কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে প্রযুক্তির এই উৎকর্ষতার যুগে অপরাধের বহুমাত্রিকতা নিয়ন্ত্রণে জনগণের সক্রিয় অংশগ্রহণ পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করছে। এ লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রতিটি থানায় পরিচালিত হচ্ছে কমিউনিটি পুলিশিং কার্যক্রম। বিট পুলিশিং মিটিং, স্কুল ও কলেজ সহ মসজিদ কেন্দ্রিক সচেতনতামূলক প্রচারণা ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে বৃদ্ধি পাচ্ছে জনগণের সম্পৃক্ততা। মুজিববর্ষের অংগীকার বাস্তবায়নে পুলিশকে জনতার পুলিশে পরিণত করার এ যেন এক নতুন প্রচেষ্টা। 

এতে অন্যান্যদের মধ্যে  অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব আ স ম মাহতাব উদ্দিন পিপিএম(সেবা), উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ আব্দুল ওয়ারীশ, চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি এর সদস্য সচিব জনাব অহিদ সিরাজ চৌধুরী স্বপন সহ পুলিশের অন্যান্য উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ, মহানগর কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর