অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

মিরপুরে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, যান চলাচল ব্যাহত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-05-2024 05:13:09 am

রাজধানীতে অটোরিকশা বন্ধের ঘোষণার প্রতিবাদে অবরোধ কর্মসূচি পালন করছেন চালকরা। আজ (রবিবার) সকাল থেকে রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় হাতে লাঠি নিয়ে সড়ক অবরোধ করে রেখেছেন তারা।


রবিবার (১৯ মে) সকাল ১০টা থেকে মিরপুর-১ ও ১০ নম্বর এবং আগারগাঁও এলাকায় সড়ক অবরোধ করে রেখেছেন অটোরিকশাচালকরা।


অটোরিকশাচালকদের রাস্তা অবরোধ করার কারণে এসব এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। ফলে মিরপুরের বিভিন্ন এলাকায় লম্বা যানজটের সৃষ্টি হচ্ছে।


এদিকে পুলিশ সূত্রে জানা যায়, মিরপুরের বেশ কয়েকটি স্থানে অটোরিকশাচালকরা সড়ক অবরোধ করে রেখেছেন। তারা লাঠি হাতে রাস্তায় নেমে অবরোধ করছেন। এসময় তারা সড়কে যান চলাচল করতে দিচ্ছেন না। আন্দোলনকারীরা তাদের দাবি না মানা পর্যন্ত রাস্তায় থাকবের বলেও বলছেন।


সড়ক অবরোধের বিষয়ে রাজধানীর মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি সাব্বির আহমেদ বলেন, মিরপুরের বিভিন্ন এলাকা থেকে অটোরিকশাচালকরা মিরপুর-১০ নম্বর চত্বরে এসে জড়ো হচ্ছেন। তারা লাঠি হাতে নিয়ে রাস্তা অবরোধ করে রেখেছেন। তবে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তাদের (অটোরিকশাচালক) রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশ কাজ করছে।

আরও খবর