মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

ঘূর্ণিঝড় রেমাল নিয়ে সর্বশেষ যা জানা গেল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-05-2024 05:14:02 am

চলতি মাসের শেষের দিকে পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল। এমনই একটি খবর প্রকাশ করেছিল ভারতের গণমাধ্যম। তবে সেটি লঘুচাপ হলে তা নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না তা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। সোমবার সারাদেশে বৃষ্টি হয়ে কিছুদিনের জন্য তাপপ্রবাহ পুরোপুরি বিদায় নিতে পারে।


২২ বা ২৩ মে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এদিকে সারাদেশে বৃষ্টি বাড়ায় অঞ্চলভেদে এক থেকে ৯ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমেছে। এ কারণে চার অঞ্চলে দেওয়া তাপপ্রবাহের সতর্কবার্তা প্রত্যাহার করেছে আবহাওয়া অধিদফতর। আজ রোববারও দেশে বৃষ্টিপাতের এলাকা ও পরিমাণ কিছুটা বাড়তে পারে। এতে দিন ও রাতের তাপমাত্রা কমবে। আর পরদিন সোমবার সারা দেশেই বৃষ্টির আভাস রয়েছে। এর মাধ্যমে তাপপ্রবাহ বিদায় নিতে পারে। এদিকে আবহাওয়া অফিস জানায়, শুক্রবার গোপালগঞ্জ, রাজশাহী, নোয়াখালী, কক্সবাজার, বাগেরহাট, যশোর, সাতক্ষীরা, পটুয়াখালী ও ভোলা জেলার ওপর দিয়ে মৃদু (৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি) তাপপ্রবাহ বয়ে গেছে। এ ছাড়া শনিবার সন্ধ্যা ৬টার পূর্ববর্তী ১৪ জেলায় বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সর্বোচ্চ ১০১ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে। মৌলভীবাজারে, শ্রীমঙ্গলে ৪১ মিলিমিটার, ফেনীতে ২১ মিলিমিটার, ময়মনসিংহে ১৪ মিলিমিটার এবং চাঁদপুর ও চট্টগ্রামের সন্দ্বীপে ১২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আরও খবর