শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল

নরসিংদী জেলা পুলিশের কল্যন সভা অনুষ্ঠিত।

অদ্য ৩০ অক্টোবর রবিবার অনুষ্ঠিত হল  জেলা পুলিশ,নরসিংদী'র কল্যাণ সভা। নরসিংদী জ্রলা পুলিশ লাইনস্ এ আয়োজিত উক্ত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম। 


উক্ত কল্যান সভায় বক্তব্য রাখেন নরসিংদী জেলা পুলিশের বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ। পুলিশ সুপার তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি বিভিন্ন সমস্যা সমাধানের নিমিত্তে তাৎক্ষণিক সিদ্ধান্ত প্রদান করেন। 


পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম তার বক্তব্যে সকলকে পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান। শৃঙ্খলা বজায় রেখে দেশপ্রেমিক পুলিশ সদস্যরা দেশ ও জনগণের সেবায় নিবেদিত থাকবে সে প্রত্যাশা ব্যক্ত করেন পুলিশ সুপার, নরসিংদী। পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণের বিষয়টিও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে তিনি জানান। 


সভায় সাহসী ও বুদ্ধিদীপ্ত ভূমিকার ফলশ্রুতিতে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, ডাকাত গ্রেফতার ও হত্যা মামলার আসামী গ্রেফতার, ১০ এর অধীক লাল কালির ওয়ারেন্ট নিষ্পত্তি, প্রসিকিউশন দাখিল, মামলা নিষ্পত্তি, দাপ্তরিক কার্যক্রম সঠিকভাবে সম্পাদনসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখায় দায়িত্বশীল ভূমিকা, পেশাদারিত্ব ও কর্মস্পৃহার জন্য প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ সহকারী পুলিশ সুপার ১জন, পুলিশ পরিদর্শক ১০জন, এসআই ৭জন, এএসআই ২জন, নায়েক ১জন ও কনস্টেবল ২জনকে-সহ সর্বমোট ২৩ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। 


এছাড়াও উত্তম কাজের স্বীকৃতি স্বরূপ পুলিশ পরিদর্শক ৪জন, এসআই ৩২জন, এএসআই ২৭জন, নায়েক ৭জন, কনস্টেবল ১০৪, সিভিল স্টাফ ৮জন-সহ সর্বমোট ১৭৭ জনকে আর্থিক পুরস্কার বাবদ মোট ১,৬৩,০০০/- (এক লক্ষ তেষট্টি হাজার) টাকা নগদ ও চেকের মাধ্যমে প্রদান করা হয়। 


গত কল্যাণ সভার সিদ্ধান্ত মোতাবেক যে সকল পুলিশ সদস্য তাদের পিতা-মাতার সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখায় বিভিন্ন পদবীর ১৫০ জন পুলিশ সদস্যদের পিতা-মাতাকে শুভেচ্ছা উপহার হিসেবে শাড়ী ও লুঙ্গি প্রদান করা হয়। 


এছাড়া, গত কল্যাণ সভার সিদ্ধান্ত মোতাবেক পুলিশ পরিদর্শক ৩জন, এসআই ১জন, এএসআই ৭জন, কনস্টেবল ১০, সিভিল স্টাফ ২জন-সহ সর্বমোট ২৩ জনকে আর্থিক সহায়তা বাবদ মোট ১,৩৭,০০০টাকা নগদ প্রদান করা হয়। তাছাড়া, ১১টি লাল কালির ওয়ারেন্ট তামিল করায় ১জন এসআই (নিঃ)-কে নগদ ১১,০০০টাকা এবং ১জন এসআই এর সন্তানের লেখাপড়ার জন্য নগদ ২,০০০ টাকা প্রদান করা হয়। অথ্যাৎ আজকের কল্যাণ সভায় সর্বমোট ৩,১৩,০০০  টাকা প্রদান করা হয়। 


উক্ত কল্যান সভাটি   সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আল-আমীন। এছাড়াও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ যায়েদ শাহরীয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) অনির্বাণ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল কে, এম, শহিদুল ইসলাম সোহাগ, সহকারী পুলিশ সুপার, রায়পুরা সার্কেল সত্যজিৎ কুমার ঘোষ (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), সহকারী পুলিশ সুপার, শিবপুর সার্কেল মোঃ মেসবাহউদ্দিন-সহ সকল থানার অফিসার ইনচার্জ/ইন্সপেক্টর (তদন্ত), তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জগণ এবং বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ।

Tag
আরও খবর